| ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

ক্রীড়া উপদেষ্টার কোন ভুল নেই, ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন জালাল ইউনুস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১৩ ১৬:১৯:১৯
ক্রীড়া উপদেষ্টার কোন ভুল নেই, ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন জালাল ইউনুস

বাংলাদেশের কোটা আন্দোলনের ইস্যুতে নতুন অন্তবর্তী সরকার গঠন করে। ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্ব পান আসিফ মাহমুদ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রথম দিনের অফিসিয়াল কার্যক্রমের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। দিনের পর দিন তা বেরেই চলছে।

যেখানে দেখা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা একে একে দাঁড়িয়ে সদ্য নিযুক্ত উপদেষ্টার সামনে নিজেদের পরিচয় দিচ্ছেন। সেই মুহূর্ত নিয়ে মজার মজার মন্তব্য করছেন অনেকে। আসিফ মাহমুদের নম্রতা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তবে বিসিবির ক্রিকেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জালাল ইউনিস বলছেন, এটা একটা ভুল বোঝাবুঝি। আসলে ক্রীড়া উপদেষ্টার বন্ধুত্বপূর্ণ আচরণের প্রশংসা করেছেন বিসিবি এই পরিচালক।

যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভাইরাল ভিডিওটি গত রবিবারের করা। ওই দিন বাংলাদেশ সচিবালয়ে প্রথম কার্যভার গ্রহণ করেন আসিফ মাহমুদ। প্রথম কার্যদিবসে আসন্ন নারী বিশ্বকাপ নিয়ে বিসিবি পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন সুজনের সঙ্গে বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা। আলোচনার শুরুতে অন্য সব অফিসের মতই নিজেদের পরিচয় দেন বিসিবি পরিচালকরা।

ভাইরাল হওয়া ভিডিওতে বিসিবি পরিচালক জালাল ইউনুস, মেহবুব আনাম, আকরাম খান, খালিদ মাহমুদ সুজন, সাজ্জাদুল আলম ববি, ইফতেখার আহমেদ মিঠু দাঁড়িয়ে তাদের পরিচয় প্রকাশ করছেন। আসিফ মেহমুদ তার সিটে বসে শুনছেন। মূলত এখানেই ভক্তরা তাদের নতুন উপদেষ্টার নম্রতা নিয়ে প্রশ্ন তোলেন! সেদিনের ঘটনা নিয়ে বিসিবির পরিচালক জালাল ইউনুস এনটিভি অনলাইনকে বলেছেন, ‘আসলে এখানে সবার মধ্যে তাকে নিয়ে একটা ভুল ধারণার জন্ম নিয়েছে।

নতুন উপদেষ্টার প্রথম দিনের অফিস। নানা লোকজন মিছিল করে সেখানে এসেছিল। অনেক ভিড় ছিল। একেকজন একেক দাবি নিয়ে আসছিল। তাই তিনি পুরোপুরি মনোযোগ দিতে পারছিলেন না। তবুও বলব, এত কিছুর মধ্যেও তিনি সময় দিয়েছেন, আমাদের সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন। হয়তো অনেকের কাছে এটা দেখতে খারাপ লেগেছিল যে, আমরা দাঁড়িয়ে আছি, উনি বসে আছেন। কিন্তু সেখানকার পরিস্থিতি অন্যরকম ছিল।

এটা একটা ভুল বোঝাবুঝি।’ নতুন ক্রীড়া উপদেষ্টার পজিশনকে সম্মান জানিয়ে বিসিবির এই পরিচালকের ভাষ্য, ‘এখানে আমি বলব, উপদেষ্টার কোনো ভুল নেই। তার প্রথম অফিস। যিনি সেক্রেটারি তার উচিত ছিল আরেকটু ভালোভাবে গাইড করা। উপদেষ্টা আমাদের সাথে ভালোভাবেই কথা বলেছেন, আমরাও তার পজিশনকে সম্মান জানাই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে যে মাঠে অস্ট্রেলিয়ার ...

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে শুধু সিরিজেই ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...