| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

অবশেষে শিক্ষার্থীদের নতুন আহ্বান জানালেন আসিফ নজরুল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০৫ ২১:০০:২৭
অবশেষে শিক্ষার্থীদের নতুন আহ্বান জানালেন আসিফ নজরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে বৈঠক করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, যিনি শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন, সেনা সদর দপ্তরে এই বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরতে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় তার ফেসবুক পেজে পোস্ট করা ৩৮ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

আসিফ নজরুল বলেন, আমরা এখন আর্মি চিফের (সেনাবাহিনীর প্রধান) সঙ্গে একটা আলোচনায় আছি। আমি যতটুকু উনার (সেনাপ্রধান) সঙ্গে কথা বলেছি। আমার কাছে মনে হয়েছে, আমাদের ছাত্র-জনতার যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা; তা উনি বুঝতে পেরেছেন।

তিনি বলেন, আশা করছি, আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। ছাত্র, জনতা ও তরুণ সমাজের প্রতি আমার আকুল অনুরোধ আপনারা শান্তিশৃঙ্খলা বজায় রাখেন, ধৈর্য ধরেন। এ দেশটা আমাদের। এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান জানান, ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি।ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন। তাঁকে অনুরোধ করেছেন যোগাযোগ করতে।

সেনাবাহিনীর প্রধান তার বক্তব্যে যেহেতু দাবি পূরণ হয়ে গেছে এজন্য ছাত্রজনতাকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...