ভারত নাকি অন্য কোথায় পালিয়ে গেলেন শেখ হাসিনা, যা জানা গেল
জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০৫ ১৬:৫০:৪৩
শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন। দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে সামরিক হেলিকপ্টারে করে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।
বিবিসি জানায়, শেখ হাসিনাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার দিকে রওনা হতে দেখা গেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
