| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

কোটা আন্দলোন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ মুখ খুললেন অভিনেতা মোশাররফ করিম

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০১ ১৯:২৭:৩৩
কোটা আন্দলোন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ মুখ খুললেন অভিনেতা মোশাররফ করিম

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার ব্যাপারে কথা বলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি বলেছেন, রক্তপাত চাই না, আমরা শান্তি চাই। এসবের বাইরে থাকতে চাই। বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর ফার্মগেট এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ কথা বলেন অভিনেতা মোশাররফ করিম।

এদিন ঢাকার মানিকমিয়া এভিনিউ এলাকায় জাতীয় সংসদ ভবনের সামনে বেলা ১১টায় চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার ও গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের বিভিন্ন শাখার কর্মীরা জড়ো হোন। তারা বৃষ্টির মধ্যেই হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হতে থাকেন। এ সময় সবাই আন্দোলরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংসতি প্রকাশ করে কোটা আন্দোলনকে কেন্দ্র করে হওয়া হত্যাকাণ্ডের বিচার, হত্যা-সহিংসতা, গণপ্রেপ্তার ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এদিকে এ ধরনের আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিকে সরকারবিরোধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে- আপনাকেও এ ধরনের ট্যাগ দেয়া হবে কি না, এ ব্যাপারে জানতে চাইলে মোশাররফ করিম বলেন, আমি সাধারণ আমি। আমরা সবাই সাধারণ মানুষ।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম, অভিনেতা মামুনুর রশিদ, চলচ্চিত্রকার আকরাম খান, নির্মাতা আশফাক নিপুন, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, অভিনেত্রী সাবিলা নূর, সৈয়দ আহমেদ শাওকি, চলচ্চিত্রকার অমিতাভ রেজা, পিপলু আর খান, রেদওয়ান রনি, আদনান আল রাজিব, অভিনেতা ইরেশ জাকের ও তার স্ত্রী মীম।

আরও উপস্থিত ছিলেন নাজিয়া হক অর্ষা, ওয়াহিদ তারেক, ঋতু সাত্তার, দীপক সুমন, আরমিন মুসা, প্রবর রিপন, শঙ্খ দাশগুপ্ত, রাকা নওশিন নওয়ার, অভিনেত্রী নাদিয়া ও শাহানা রহমান সুমি প্রমুখ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...