| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা জিতলে ফুটবল বিশ্বে একমাত্র দল হিসাবে যে বিরল রেকর্ড গড়বে আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১১ ১২:৪৯:৪৫
কোপা জিতলে ফুটবল বিশ্বে একমাত্র দল হিসাবে যে বিরল রেকর্ড গড়বে আর্জেন্টিনা

ফুটবলের ১২০ গজ হাজারও রেকর্ডের জন্ম দিয়েছে। তবে এমন কিছু রেকর্ডও রয়েছে, যেখানে কিংবদন্তির নামের কোনো স্থান নেই। লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা জাতীয় দল এই অর্জনের সামনে দাঁড়িয়ে আছে যা ফুটবলের ইতিহাসে বিশ্বের সেরা দলগুলো অর্জন করতে ব্যর্থ হয়েছে।

দক্ষিণ আমেরিকার কোনো দেশ টানা তিনটি শিরোপা জিততে পারেনি। কোনো দলই কখনো দুইবার মহাদেশীয় শিরোপা এবং একবার বিশ্বকাপ জিততে পারেনি। এমনকি এই প্রজন্মের বা ইউরোপের সর্বকালের সেরা দলগুলিরও এই কীর্তি নেই। তবে এই কীর্তি আছে স্পেনের। স্প্যানিয়ার্ড ২০০৮ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, ২০১০ বিশ্বকাপ এবং ইউরো ২০১২ এ ব্যাক-টু-ব্যাক শিরোপা জিতেছে।

আর এখন সেই সুযোগ রয়েছে লিওনেল মেসির দলে। ২০২১ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপের পরে, আর্জেন্টিনা আরেকটি শিরোপা উদযাপনের দ্বারপ্রান্তে রয়েছে। ট্রেবল জয়ের স্বপ্ন পূরণ করতে মেসির আরও একটি জয় দরকার। ১৫ জুলাই ফাইনালে জিতে আকাশি-নীল শিপার এই বিরল রেকর্ডটি লিখবেন।

ফুটবলে ২০০৮ সাল থেকেই স্প্যানিশ রাজত্ব শুরু হয়। সেবার স্প্যানিশদের কোচ ছিলেন লুইস আরাগোনেস। ২০০৮-এ এসে ভিন্ন ধাঁচে দলকে খেলালেন অ্যাটলেটিকো মাদ্রিদের কিংবদন্তি এই কোচ। খেলোয়াড়দের পছন্দের ট্যাকটিক্সে টিকিটাকা ফুটবল-এর জন্ম দেন তিনি। যা ফুটবল বিশ্ব আগে কখনই দেখেনি। আর চোখধাঁধানো ফুটবল নৈপুণ্যে ৪৪ বছর পর বড় শিরোপা উল্লাসে মেতেছিল স্প্যানিশরা।

এরপর রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ভিসেন্তে দেল বস্ক যুগ। ২০১০ বিশ্ব আসর দলকে সর্বকালের সেরাদের কাতারে পৌঁছে দেন তিনি। বিশ্বমঞ্চে শিরোপার পর ২০১২ ইউরোও জয় করলেন অভিজ্ঞ এই কোচ। কোনো স্ট্রাইকার ছাড়াই ৬ মিডফিল্ডার নিয়েই শিরোপা জয়ের ভেলকি দেখালেন তিনি। এরপর ২০১৪ সালে এসে ভেঙে যায় দলটি।

অন্যদিকে মারাকানায় ফাইনালে হারের পর জন্ম নেয় এক ঝাঁক কিশোরের আর্জেন্টিনা। ২০১৮ সালে দলটির দায়িত্ব নেন লিওনেল স্কালোনি। তারুণ্যনির্ভর এক দল গড়েন তিনি। যে দল মেসিকে কেন্দ্র করে নয়, বরং মেসির জন্য সবটা উজাড় করে দেয়। এমিলিয়ানো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কিংবা হুলিয়ান আলভারেজদের স্বপ্নের মঞ্চের দিকে এগোতে থাকে দলটি। এভাবে শুরু আর্জেন্টিনার উত্থানের।

২০২১ কোপায় মারাকানায় ব্রাজিলকে হারানো কিংবা ২০২২ বিশ্বমঞ্চে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের আক্ষেপ ঘুচানো; সবই করে দেখিয়েছে তারুণনির্ভর দলটি। এবার বিরল রেকর্ডে নাম লেখানোর পালা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...