| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

 বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা দিন ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০৭ ২১:৫২:২১
 বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা দিন ঘোষণা

শুক্রবার (৭ জুন) দেশের আকাশে পবিত্র জুল হিজ্জাহ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামী সোমবার (১৭ জুন) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় রংপুর জেলার বেরগাছা উপজেলায় চাঁদ দেখা গেছে। আবহাওয়ার কারণে চাঁদ দেখার খবর আসতে দেরি হয়েছে।

এর আগে, সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় দেশের আকাশে জুল হিজ্জাহ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশে আজ বৃহস্পতিবার যুল-হিজ্জাহ মাসের প্রথম দিন। এর অর্থ হল সৌদি আরব ১৬ জুন (রবিবার) ঈদুল-আযহা উদযাপন করবে এবং ১৫ জুন (শনিবার) হবে আরাফাত দিবস।

এ দিকে সংযুক্ত আরব আমিরাত, ওমানের মতো মধ্যপ্রাচ্যের দেশে এখনো চাঁদ দেখা যায়নি। তাই এই দুই দেশে শনিবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং সৌদি আরবের পরের দিন ঈদুল আজহা উদযাপিত হবে। তার মানে হলো এ দুই দেশে আগামী ১৭ জুন ঈদ হবে।

বৃহস্পতিবার কাতার, কুয়েত, জর্ডান, সিরিয়া, ইরাক এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় জিলহজের চাঁদ দেখার চেষ্টা করা হলেও চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৭ জুন দেশগুলোতে ঈদ উদযাপন করবেন মুসলিম নাগরিকরা। মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। কোরবানির ঈদ হিসেবেও পরিচিত। নামাজ আদায় ও পশু কোরবানির মাধ্যমে এই ঈদ উদযাপন করা হয়।

ইসলামি চন্দ্র মাসের হিসাবে ঈদুল আজহা জিলহজের ১০ তারিখে পড়ে। আন্তর্জাতিক (গ্রেগরীয়) পঞ্জিকায় তারিখ প্রতি বছর ভিন্ন হয়, সাধারণত এক বছর থেকে আরেক বছর ১০ থেকে ১২ দিন করে কমতে থাকে। ঈদের তারিখ স্থানীয়ভাবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...