| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, দেখে নিন ম্যাচ সময় এবং একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ৩১ ১৮:২৭:৩৮
আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, দেখে নিন ম্যাচ সময় এবং একাদশ

প্রতিকূল আবহাওয়ার কারণে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হতে পারেনি। আগামীকাল (শনিবার) নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় এবং চূড়ান্ত আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে তিন ম্যাচের সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। সিরিজ হারের লজ্জা স্বাভাবিকভাবেই বাংলাদেশের আত্মবিশ্বাস নষ্ট করবে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া টাইগাররা। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে মাঠে নামার সুযোগ হয়নি তাদের।

তবে যুক্তরাষ্ট্রের কাছে দলের যে অপমানজনক পরাজয় হয়েছে তা নিয়ে চিন্তিত নন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মতে, আগামী বিশ্বকাপে ভালো করার সুযোগ রয়েছে বাংলাদেশের। টুর্নামেন্টের দুই স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের ঘরের কন্ডিশনের সুবিধা পাবে টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ধারাবাহিক ভিডিও সিরিজ ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে সাকিব বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আমরা আগেও খেলেছি। এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি, ভালো করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে আমরা সব সময়ই সুবিধা পাই। কারণ উইকেট অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। আমি আশা করছি, দুই জায়গাতেই আমরা সুবিধা পাবো।’

এদিকে, দলের সেরা তারকা বিরাট কোহলিকে ছাড়াই নিজেদের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে পারে ভারত। টুর্নামেন্টের আগে সতেজ থাকতে প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকতে পারেন কোহলি। প্রায় দুই মাসের আইপিএল শেষে বিশ্বকাপের মঞ্চে পা দিয়েছে ভারত। একমাত্র প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল।

ম্যাচ সময়- আগামীকাল (১ মে) শনিবার রাত ৮.৩০ মিনিট বাংলাদেশ টাইম।

ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...