আজ টসে জিতলো বাংলাদেশ, দেখে নিন বাংলাদেশের একাদশ
যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের মান বাঁচানোর লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। ডালাসে প্রেইরি ভিউ স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলে ফিরেছেন লিটন দাস। আছেন সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমও। স্বীকৃত তিন ওপেনারই আজ আছেন শুরুর একাদশে।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
