| ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইপিএলের জটিল সমীকরণের এক ম্যাচ আজ, দেখে নিন চেন্নাইয়ের যে ক্ষতি যে লাভ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১৬ ২০:২২:০৫
আইপিএলের জটিল সমীকরণের এক ম্যাচ আজ, দেখে নিন চেন্নাইয়ের যে ক্ষতি যে লাভ

চলতি আইপিএল শেষ হতে চলেছে। প্লে অফে যাওয়ার লড়াই জমে উঠেছে। এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে গেছে। বাকি দুই জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে অন্য দলগুলো। প্লে অফের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (বৃহস্পতিবার) হায়দরাবাদে স্বাগতিকদের মুখোমুখি হবে গুজরাট টাইটানস।

প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে গুজরাট টাইটান্সকে তাদের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ জিতেই হত তবে বৃষ্টিতে ভেসে যাওয়ায় ভেঙ্গে প্লে আপের স্বপ্ন।

অন্যদিকে, আজ জিতলে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য প্লে-অফের জায়গা নিশ্চিত হয়ে যাবে। নেট রান রেটে এগিয়ে থাকায় প্যাট কামিন্সের রাজস্থান রয়্যালসকে ছাড়িয়ে শীর্ষ দুইয়ে ওঠার সুযোগ রয়েছে। দুই দলের মধ্যকার আজকের ম্যাচটি দেখবে আরও পাঁচটি দল।

হায়দরাবাদের বাকি দুটি ম্যাচ। তার মধ্যে একটি অনুষ্ঠিত হচ্ছে আজ। ১২ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট আছে তাদের। আজকের ম্যাচে জয় মানে প্লে-অফ নিশ্চিত। শুধু তাই নয়, পাশাপাশি দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টসেরও ‘কার্যত’ বিদায় বলা যায়।

ওদিকে, সর্বশেষ টানা চার ম্যাচে হারলেও প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে রাজস্থানের। তারা পয়েন্ট টেবিলে এখন দুইয়ে আছে। নেট রানরেটে রাজস্থানের চেয়ে এগিয়ে আছে সানরাইজার্স। আজকের ম্যাচে জয় মানে দ্বিতীয় স্থানে উঠে আসবে প্যাট কামিন্সরা। সানরাইজার্সের শেষ ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে। সেই ম্যাচ জিতলে দ্বিতীয় স্থানে জায়গা পাকাপোক্ত হবে। রাজস্থানের একটি ম্যাচ বাকি। শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচ জিতলেও প্রথম দুইয়ে ওঠার সম্ভাবনা কম রাজস্থানের।

গুজরাট টাইটান্সের কাছে আজকের ম্যাচটি নিয়মরক্ষার। অনেকটা পরীক্ষারও বলা যেতে পারে। এতদিন অনেকেই যথেষ্ট সুযোগ পাননি। যে কারণে শেষ ম্যাচে পরীক্ষার পথে হাঁটতে পারে টাইটান্স। আবার শক্তিশালী দল নামিয়ে শেষটা জয়ে রাঙাতে চাইবেন শুভমান গিলরা। হায়দরাবাদকে তারা যদি বিশাল ব্যবধানে হারাতে পারে, প্লে-অফের হিসেব-নিকেশ বদলে যাবে। চাপ বাড়বে কামিন্সদের। তেমনই চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দু-দলের কাছেই নতুন সম্ভাবনা দাঁড়াবে।

সানরাইজার্স হায়দরাবাদ যদি বেশ বড় ব্যবধানে শেষ দুটি ম্যাচ (আজকের ম্যাচসহ) হারে, আরসিবি যদি চেন্নাইকে অল্প রানেও হারায়, নেট রান রেটের নিরিখে ধোনি, কোহলিদের দুই দলকেই প্লে-অফে দেখা যেতে পারে। সব সম্ভাবনাই নির্ভর করছে আজকের ম্যাচের ওপর। গুজরাট টাইটান্সের বোলিং আক্রমণ এ মৌসুমেও বেশ কিছু ম্যাচে চোখ ধাঁধানো পারফর্ম করেছে। তেমনই সানরাইজার্সের বিধ্বংসী ব্যাটিং কারও অজানা নয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএলের প্লে-অফ নিশ্চিত, কবে কোন দলের ম্যাচ

আইপিএলের প্লে-অফ নিশ্চিত, কবে কোন দলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর প্লে-অফের চার দল চূড়ান্ত হয়ে গেছে। রোববার (২৪ ...

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও ...

ফুটবল

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে ব্রাজিল!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে ব্রাজিল!

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই আলোচনার ঝড় উঠেছে এক চমকপ্রদ পূর্বাভাস ঘিরে। ...

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবেক মার্কিন ফুটবলার ...