| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

বাঁচা মরার লড়াইয়ে সন্ধ্যায় কলকাতার বিপক্ষে মাঠে নামবে চেন্নাই, দুই পরিবর্তন নিয়ে শক্তিশালী দল ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ০৮ ০৯:৪২:৪৯
বাঁচা মরার লড়াইয়ে সন্ধ্যায় কলকাতার বিপক্ষে মাঠে নামবে চেন্নাই, দুই পরিবর্তন নিয়ে শক্তিশালী দল ঘোষণা

মুস্তাফিজুর রহমান যেন চেন্নাইয়ের হারিয়ে যাওয়া সোনার হরিণ। টানা দুই ম্যাচ হেরে সামান্য পতনে ভুগছে বর্তমান চ্যাম্পিয়ন। সাত উইকেট নিয়ে টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংসকে দারুণ সূচনা দিতে পেরেছিলেন মুস্তাফিজ। যুক্তরাষ্ট্রের ভিসায় কাজে ফিরেছেন এই বাংলাদেশি তারকা। এ কারণেই বিপাকে পড়েছে চেন্নাই।

সিএসকে তাদের শেষ দুই ম্যাচে হেরেছে। এর মধ্যে একটি ম্যাচে ফিজ ছিলেন। আজ আইপিএলে মহেন্দ্র সিং ধোনির পরের ম্যাচ। নিজেদের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে আতিথ্য দেবে তারা। সেই ম্যাচ মাথায় রেখেই চেন্নাই শিবিরে যোগ দেন বাংলাদেশের বোলার ফিজ।

গত কাল সন্ধ্যা সোয়া ছয়টায় চেন্নাই উড়ে গেছেন মুস্তাফিজ। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে থাকতে পারেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরের প্রথম তিন রাউন্ডের ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান। তার উইকেট সংখ্যা ৭টি। পরে ফিজের সমান ৭ উইকেট হয় মোহিত শর্মার। তবে ইকোনোমিতে মুস্তাফিজের থেকে এগিয়ে থাকায় তাকে সরিয়ে শীর্ষে উঠে আসেন মুহিত। এবার দুজনকে টপকে পার্পল ক্যাপ নিজের করে নিলেন যুজবেন্দ্র চাহাল।

তবে আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও আইপিএলে ফিরতে পারেন মুস্তাফিজ। আর এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন শ্রীলঙ্কার পেসার পাথিরানাও। আর তাহলে চেন্নাইয়ের একাদশে দুইটি পরিবর্তন আসতে পারে। বাদ পড়তে পারেন মঈন আলি ও মহেশ থিকশানা। তাদের জায়গাতে একাদশে সুযোগ পাবেন মুস্তাফিজ ও পাথিরানা।

চেন্নাই সুপার কিংস একাদশ : রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজ ও পাথিরানা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মরক্কোকে ২-০ গোলে পরাজিত করেছে ...

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ এক মহাকর্ষীয় লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ...