| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মুশফিকের বদলে টেস্ট দলে জায়গা হল যার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ২০ ২০:৪৩:৩৭
মুশফিকের বদলে টেস্ট দলে জায়গা হল যার

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলতে গিয়ে আঙুলে চোট পান মুশফিকুর রহিম। গুরুতর চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। মুশফিকের বদলি হিসেবে প্রথম টেস্ট দলে ডাক পান তৌহিদ হৃদয়।

বাংলাদেশের জার্সিতে এরই মধ্যে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলেও প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পান এই মিডল অর্ডার ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া সিলেট টেস্টে মুশফিকুর বদলি হিসেবে তাওহীদ হৃদয়কে বেছে নিয়েছে জাতীয় নির্বাচক কমিটি। প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট দলে ডাক পেয়েছেন এই ব্যাটসম্যান।

সোমবার শেষ ওয়ানডেতে তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে দাঁড়ানোর সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান মুশফিক। এ সময় মাঠে কিছু নার্সিং সেবা করা হয়। এরপর পুরো ইনিংস জুড়ে উইকেট কিপিং করেন। ব্যাটিংয়ে তিনি ৩৭ রানের অপরাজিত ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

চট্টগ্রামে ম্যাচ শেষের পর ঢাকায় এসে মুশফিকের আঙুলের এক্সরে করা হয়। রিপোর্টে দেখা যায়, তার আঙুলে চিড় ধরেছে। জাতীয় দলের ফিজিও বায়েজিদ খান বলেন, 'সে এখন পর্যবেক্ষণে আছে। ধারণা করা হচ্ছে তিন থেকে চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।'

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২২ মার্চ। এই ম্যাচটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল আবার যাবে চট্টগ্রামে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি সেখানে শুরু হবে ৩০ মার্চ।১ম টেস্টে বাংলাদেশের স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, তাওহিদ হৃদয়, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...