এক নজরে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ওয়ানডে সিরিজ, দেখে নিন সূচি
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। তবে এ সুযোগ হাতছাড়া করে নাজমুল হোসেন শান্তর দল। গতকাল (শনিবার) সিলেটে সিরিজ নির্ধারণী ম্যাচে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ম্যাচের পর ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ।
এর আগে সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে তিন রানে হেরে দ্বিতীয় ম্যাচে নিজেদের উল্টে দেয় স্বাগতিকরা। তাই তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু তুষারঝড়ের কবলে পড়ে বাংলাদেশ। তিন ও পাঁচ উইকেট হারানোর পর আবারও সিরিজ হারের মুখে বাংলাদেশ। এর আগে কখনও লঙ্কার বিপক্ষে সিরিজ জিততে পারেনি টাইগাররা।
অবশ্যপুরো সিরিজে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, 'ওভারল সিরিজে আমার মনে হয় অনেক ইতিবাচক দিক ছিল। যেভাবে উইকেট হারানোর পরেও আমরা ফিরে এসেছি। প্রথম ম্যাচ এবং এই ম্যাচে। বোলাররা আজকের ম্যাচে যেভাবে কামব্যাক করেছি। অনেক ইতিবাচক দিক ছিল ভবিষ্যতে এই জিনিসগুলা কাজে আসবে।'
সামনে বিশ্বকাপ, সিলেটের এমন বড় রানের পিচ নিয়ে তাই কিছুটা সন্তুষ্ট শান্ত, 'অবশ্যই এ ধরনের উইকেটেই টি-টোয়েন্টি ম্যাচ হওয়া উচিত। বোলারদেরও অভিজ্ঞতা হচ্ছে আরও ভালোভাবে। যে ভালো উইকেটে কীভাবে বোলিং করতে হয়। ব্যাটাররা ১৭০-১৮০-২০০ রান চেইজ করা লাগে সেরকম ধারণা আসছে। বিশ্বকাপের আগে এটা আমার মনে হয় ভালো প্রস্তুতি।'
পুরো সিরিজে টাইগার পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, ‘যদি পুরো সিরিজের দিকে তাকান, আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই ম্যাচে বিশেষ করে রিশাদ, তাসকিন ও মেহেদীর ব্যাটি সত্যি খুশি হওয়ার মতো। এই সিরিজ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি, কিন্তু ওয়ানডে ভিন্ন ফরম্যাট। তবুও আমাদের পুরো ভাবনা এখন সেদিকে।’
চট্টগ্রামে তিন ওয়ানডে ম্যাচের সূচি
১ম ওয়ানডে ১৩ মার্চ চট্টগ্রাম দুপুর আড়াইটা
২য় ওয়ানডে ১৫ মার্চ চট্টগ্রাম দুপুর আড়াইটা
৩য় ওয়ানডে ১৮ মার্চ চট্টগ্রাম সকাল ১০টা
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
