| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক নজরে দেখে নিন বিপিএলের প্লে-অফে কখন কার খেলা!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৫ ২০:১১:০৪
এক নজরে দেখে নিন বিপিএলের প্লে-অফে কখন কার খেলা!

শনিবার (২৪ ফেব্রুয়ারি) শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্ব। ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচের পর বাছাইপর্ব নিশ্চিত হয় চারটি দল। এর আগে গ্রুপ পর্বের সেরা দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের যোগ্যতা নিশ্চিত করে। অন্যদিকে চট্টগ্রাম পর্ব শেষে তৃতীয় দল হিসেবে প্লে-অফে পৌঁছেছে স্বাগতিক চট্টগ্রাম।

রংপুর রাইডার্স দল ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট এ শীর্ষ স্থানে রয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সও একই খেলায় ১৬ পয়েন্ট নিয়ে ২য় স্থানে আছে। ফরচুন বরিশাল ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ১৪ পয়েন্ট থাকা সত্ত্বেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বরিশালের থেকে রান রেটে পিছিয়ে রয়েছে এ কারণে চতুর্থ স্থানে রয়েছে তারা।

পয়েন্ট তালিকার তিন ও চার নম্বর দল বরিশাল ও চট্টগ্রাম সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এলিমিটর ম্যাচে মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ী প্লে অফ নিশ্চিত করবে। হেরে যাওয়া দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।

এরপর আগামীকাল সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর ও কুমিল্লা। সেখান থেকে জয়ী দল চলে যাবে ফাইনালে। অবশ্য এই ম্যাচে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে পরাজিত দলের। ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এলিমিনেটরে জয়ী দলের মুখোমুখি হবে তারা। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ মার্চ।

প্লে-অফের সব ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। প্লে-অফ ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। এবারের আসরে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে দুর্দান্ত ঢাকা, সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...