| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এক নজরে চেন্নাইয়ের মুস্তাফিজের ম্যাচ কখন কবে দেখে নিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২২ ১৯:৪১:২৫
এক নজরে চেন্নাইয়ের মুস্তাফিজের ম্যাচ কখন কবে দেখে নিন

জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আংশিক সূচি ঘোষণা করা হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) তাদের উদ্বোধনী ম্যাচে ২২ মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) এর সাথে মুখোমুখি হবে। এবার চেন্নাইয়ের হয়ে খেলবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। কিন্তু পরের মৌসুমের আগেই ফ্র্যাঞ্চাইজি তাকে ছেড়ে দেয়। তাই ফিজ একটি নতুন দল পেয়েছে। গত ডিসেম্বরে একটি মিনি-নিলামে চেন্নাই সুপার কিংস তাকে ২ কোটি রুপিতে কিনেছিল।

তবে পুরো মৌসুমে চেন্নাই তাকে পাবে না। কারণ ২২ মার্চ থেকে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ২৬ মে হতে পারে। ১২ মে পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিতে থাকবেন মুস্তাফিজ। বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না তিনি। এই বাঁহাতি পেসারকে ৫১ দিনের জন্য ছেড়ে দেবে বিসিবি।

ফিজ এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরও তিনটি দলের হয়ে খেলেছেন। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ২০১৬ মৌসুমে তার অভিষেক হয়। এরপর খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। গত টুর্নামেন্টে দিল্লির হয়ে খেলেছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৪৮ ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন তিনি। যেখানে তিনি ওভার প্রতি রান খরচ করেছেন আটের একটু কম করে। তার বোলিং গড় প্রায় ৩০ এবং স্ট্রাইকরেট প্রায় ২৩।

ভারতের লোকসভা নির্বাচনের কারণে আইপিএলের প্রথম দুই সপ্তাহের সূচি প্রকাশ করা হয়েছে। যেখানে ২১টি ম্যাচ মাঠে গড়াবে। প্রতিটি দল অন্তত চারটি করে ম্যাচ পাচ্ছে।

চেন্নাইয়ের আংশিক ম্যাচসূচি

চেন্নাই বনাম আরসিবি- ২২ মার্চ (চেন্নাই, রাত সাড়ে ৮টা)।

চেন্নাই বনাম গুজরাট- ২৬ মার্চ (চেন্নাই, রাত ৮টা)।

দিল্লি বনাম চেন্নাই- ৩১ মার্চ (ভাইজ্যাগ, রাত ৮টা)।

হায়দরাবাদ বনাম চেন্নাই- ৫ এপ্রিল (হায়দরাবাদ, রাত ৮টা)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...