| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের কাছে হেরে কঠিন সমীকরণে কুমিল্লা!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৯ ১৭:৫৮:৩২
সিলেটের কাছে হেরে কঠিন সমীকরণে কুমিল্লা!

সিলেট স্ট্রাইকার্স বেনি হাউলের ​​এ দুর্দান্ত সেট করেছিল। সেই রান তাড়া করতে গিয়ে লিটন দাসের ব্যাটে ভালো রান করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে ইনিংসের মাঝপথে লাগাম টেনেছে সিলেট। জনসন চার্লস মঈন আলী ব্যর্থ হলে প্রয়োজনীয় রান ও বলের মধ্যে ব্যবধান বেড়ে যায়। লেইটন আন্দ্রে রাসেলকে ড্যাব করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সেই সূত্রটি মেলাতে পারেননি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করেছিল সিলেট। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের বেশি তুলতে পারেনি কুমিল্লা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি কুমিল্লার। ৫ বলে ৩ রান করে ইমরুল কায়েস সাজঘরে ফিরলে ভাঙে ১৬ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তাওহিদ হৃদয়। তার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১৭ রান। চারে নেমে বেশ ভুগেছেন জনসন চার্লস।

২১ বলে ১২ রান করা এই ক্যারিবিয়ানকে মুক্তি দিয়েছেন শফিকুল ইসলাম। সিলেটের এই পেসার এদিন দুর্দান্ত ছিলন। মূলত তার নিয়ন্ত্রিত বোলিংয়েই মাঝের ওভার গুলোতে রানের চাকা টেনে ধরে সিলেট। মিডল অর্ডারে ব্যর্থ ছিলেন মঈন আলিও। এই ইংলিশ অলরাউন্ডার ৫ বল খেলে ডাক খেয়েছেন। এক প্রান্তে ব্যাটারদের এমন আসা-যাওয়ার মধ্যেও আরেক প্রান্তে দুর্দান্ত ছিলেন লিটন। তবে এই ওপেনার সময়মতো গিয়ার পরিবর্তন করতে পারেননি। ফলে শেষ দিকে চাপ বেড়েছে।

শেষ ওভারে লিটন সাজঘরে ফেরার আগে লিটনের ব্যাট থেকে এসেছে ৫৮ বলে ৮৫ রান। আর রাসেল করেছেন ১৪ বলে ২৩ রান। সিলেটের হয়ে ৩৩ রানে ৩ উইকেট শিকার করেছেন তানজিম সাকিব। এর আগে ব্যাট হাতে সিলেটকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জাকির হাসান ও কেনার লুইস। ১৭ বলে ৩ বাউন্ডারিতে ১৮ রান করা জাকিরকে ফিরিয়ে ৪০ রানের জুটি ভাঙেন সুনীল নারাইন। জাকিরের পর সাজঘরে ফিরেছেন লুইসও। ২৫ বলে দুই চার ও সমান সংখ্যক ছক্কায় ৩৩ রান করেছেন তিনি। আবারও ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত।

ভুলে যাওয়ার মতো বিপিএলে আজ ১৮ বল মোকাবিলায় করেছেন মোটে ১২ রান। শেষ দিকে হাওয়েল ও মিঠুনের জুটিতে বড় সংগ্রহ গড়ে সিলেট। তাদের জুটিতে ৪২ বলে আসে ৭৭ রান। ২০ বলে ২৮ রান করেছেন মিঠুন। অন্যদিকে, ব্যক্তিগত পঞ্চাশ ছুয়েছেন হাওয়েল। শেষ পর্যন্ত ৩১ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬২ রান করে অপরাজিত ছিলেন। কুমিল্লার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রিশাদ হোসেন ও সুনীল নারাইন। একটি উইকেট পেয়েছেন মুশফিক হাসান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ম্যাচের শুরুতেই দুই গোল হজম করে বড় ধাক্কা খেয়েছিল বার্সেলোনা। তবে ঘরের মাঠে ...