| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিপিএল থেকে দরজা খুলে গেলো আলিসের!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৩ ১৯:০৮:৩৫
বিপিএল থেকে দরজা খুলে গেলো আলিসের!

চলতি বিপিএলের আগেও ছিল পর্দার আড়ালে। এ বছর তিনি খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। শুরুতে দলের নেটমাইন্ডার হলেও কোচ মোহাম্মদ সালাহউদ্দিন তাকে বিকল্প হিসেবে ম্যাচে সুযোগ দেন। দলে সুযোগ পেয়ে চমক দেখালেন কুমিল্লার এই ক্রিকেটার। চলমান ১০ তম আসরে নিজের দ্বিতীয় ম্যাচে তিনি ৪ উইকেট নিয়েছিলেন।

পরবর্তী ম্যাচগুলোতে, আলিস বল হাতে উইকেট পেয়ে যাচ্ছেন নিয়মিোমি। যার কারণে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান ২৭ বছর বয়সী এই স্পিনার। বিসিবি আজ (মঙ্গলবার) আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য দুই ফরম্যাটে বাংলাদেশ দল ঘোষণা করেছে। যেখানে এলিসের নাম টি-টোয়েন্টি দলে। চলতি বিপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন এই ক্রিকেটার। বর্তমানে তিনি চট্টগ্রাম পর্বে তার কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আছেন।

দলে ডাক পাওয়ার খবরে অবশ্য বেশ অবাকই হয়েছেন আলিস। যেন আকাশ থেকেই যেন পড়লেন। ঢাকা পোস্টকে সবার প্রথমেই জানিয়েছেন নিজের সেই অনুভূতি, ‘আলহামদুলিল্লাহ এটা আমার জন্য বড় একটি সুযোগ। চেষ্টা থাকবে দলের জন্য কনট্রিবিউট করা। প্রথমবারের মতো জাতীয় দলের ড্রেসিংরুম শেয়ার করবেন, এ নিয়ে চাপা উচ্ছ্বাস আলিসের মনে, ‘আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। যখন ড্রেসিংরুমে যাইতে পারব তখন আসলে বলতে পারব। তবে ভালো তো লাগছে।

ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে নেই সাকিব আল হাসান। তবে ফিরেছেন তাইজুল ইসলাম, নাঈম শেখ ও মাহমুদউল্লাহ রিয়াদ। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আলিস।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আলিস আল ইসলাম

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...