| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অলিম্পিক বাছাইপর্বে আবারও হোঁচট খেলো আর্জেন্টিনা!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০৯ ১১:১৬:০৫
অলিম্পিক বাছাইপর্বে আবারও হোঁচট খেলো আর্জেন্টিনা!

প্যারিস অলিম্পিকের শেষ কোয়ালিফাইং রাউন্ডে আবারও পড়ে যায় আর্জেন্টিনা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জিততে পারেনি আলবিসেলেস্তেদের। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্র করেছে জাভিয়ের মাচেরানোর দল। আর্জেন্টিনার ফুটবলের অলিম্পিকের টিকিট ক্রমশ কঠিন হয়ে উঠছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টায় এস্তাদিও ন্যাসিওনালে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া বিখ্যাত ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক গেমসের মূল আসরে খেলতে চাইলে আজকের ম্যাচ জেতার জন্য আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের কোনো বিকল্প ছিল না। জুলাই

ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে মাচেরানোর শিষ্যরা। ম্যাচের প্রথম গোলটি করেন আর্জেন্টিনার পাবলো সোলারি। হাফ টাইমের ঠিক আগে (৪২ মিনিট) ম্যাচ সমতা করেন প্যারাগুয়ের দিয়েগো গোমেজ। ম্যাচের ৭০তম মিনিটে নুনেজের গোলে প্যারাগুয়ে ২-১ গোলে এগিয়ে যায়।

তবে ৮৪ মিনিটে থিয়াগো আলমাদা পেনাল্টিতে গোল করে সমতা ফেরান। ৯০ মিনিটে এনজো গনসালেস প্যারাগুয়েকে দ্বিতীয়বার এগিয়ে দিলে হারের শঙ্কায় পড়ে আর্জেন্টিনা। যোগ করা সময়ের সপ্তম মিনিটে আর্জেন্টিনাকে এক পয়েন্টের সমতাসূচক গোল এনে দেন ফেদেরিকো রিদোনদো।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে অলিম্পিক ফুটবলের টিকিট পাবে দুইটি দল। সর্বোচ্চ চার পয়েন্ট নিয়ে ইতোমধ্যে প্যারাগুয়ে দুটি টিকিটের একটি প্রায় নিশ্চিত করে ফেলেছে। অপর টিকিটের জন্য চূড়ান্ত পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা।

আগামী ১১ ফেব্রুয়ারি মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। যেখানে ব্রাজিল ম্যাচটি ড্র করলেই উঠে যাবে মূল পর্বে। কিন্তু আর্জেন্টিনাকে টিকিট নিশ্চিত করতে হলে অবশ্যই জিততে হবে সেলেসাওদের বিপক্ষে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...