| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; বাংলাদেশ- শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০২ ২৩:০২:৫২
ব্রেকিং নিউজ ; বাংলাদেশ- শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে ক্রিকেট বিশ্ব। বিপিএলের দশম আসরও হচ্ছে বাংলাদেশে। যদিও বহু দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলে। চলতি বিপিএল শেষে ব্যস্ত দ্বিপাক্ষিক সিরিজে খেলতে নামবে বাংলাদেশ। তিন ফরম্যাটের পূর্ব নির্ধারিত পূর্ণাঙ্গ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে টাইগাররা। তবে এবার সব ম্যাচই হবে ঢাকার বাইরে। অর্থাৎ, ক্রিকেটের খ্যাতিমান হোম মিরপুরে সিরিজের একটি ম্যাচও হবে না।

লঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে মাসব্যাপী সিরিজ শুরু করবে বাংলাদেশ। আজ (শুক্রবার) এক বিবৃতিতে সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বিসিবি। কোথায় দেখবেন- টি-টোয়েন্টি, ওয়ানডে ও দুটি টেস্টের তিনটি করে ম্যাচ হবে সিলেট ও ​​চট্টগ্রামে। মিরপুরে পূর্ণাঙ্গ ম্যাচ খেলা হয়নি এই প্রথম। শের-ই-বাংলা স্টেডিয়াম আন্তর্জাতিক স্টেডিয়াম হিসেবে যাত্রা শুরু করে ২০০৬ সালে।

সিরিজের প্রথমে হবে টি-টোয়েন্টি। ফরম্যাটটিতে আগামী ৪, ৬ ও ৯ মার্চ যথাক্রমে তিনটি ম্যাচ হবে সিলেটে। এরপর তিনটি ওয়ানডে খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ। শেষদিকে টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো ভাগ করে অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। ২২-২৬ মার্চ প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গড়াবে।

এর আগে সবশেষ ২০১৮ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে লঙ্কানরা বাংলাদেশে এসেছিল। যদিও ২০২২ সালে তারা সফরে এসেছিল দুটি টেস্ট ম্যাচ খেলতে। ২০২১ সালে শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

আগামী ১ মার্চ ঢাকায় পা রাখবে লঙ্কানরা। এরপর তারা টি-টোয়েন্টির ভেন্যু সিলেটে উড়াল দেবে। তাদের আগমনের দিনই অনুষ্ঠিত হবে বিপিএলের দশম আসরের ফাইনাল।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি :

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...