তামিম-সাকিবকে নিয়ে মহা দুশ্চিন্তায় বিসিবি
বিপিএলের শেষ ছয় ম্যাচের দিন থেকে ১২ টি ম্যাচের পর রান সংগ্রহকারীদের তালিকায় এগিয়ে রয়েছেন দেশীয় ক্রিকেটাররা। তবে স্ট্রাইক রেটের বিচারে বিদেশিদের চেয়ে পিছিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানরা। বিপিএলে তামিমের পারফরম্যান্সে নির্বাচক হাবিবুল বাশার সন্তুষ্টি প্রকাশ করলেও সাকিবকে নিয়ে চিন্তিত নির্বাচকরা। একই সঙ্গে রনি তালুকদার, তৌহিদ হৃদয়, নাজম শান্ত ও নুরুল হাসানের পারফরম্যান্সও নির্বাচকদের চিন্তার কারণ।
অস্বস্তিতে আছেন সাকিব। সিলেটে অনুশীলনে বল মিস করায় হতাশ হয়ে পড়েন তিনি। দশম ব্যাটসম্যান হয়েও ঢাকার বিপক্ষে তিনি অপরাজিত ছিলেন। শেখ মেহেদি, হাসান মাসুদ ও রিপুন মন্ডলকে অর্ডার নামিয়ে পাঠানোর পর ড্রেসিংরুমে ছিলেন সাকিব। বিপিএলে খেলা দুই ম্যাচে দুই রানের বেশি করতে পারেননি তিনি।
চোখের সমস্যা তীব্র, নির্বাচকরা সাকিবকে নিয়ে মহা দুশ্চিন্তায়। ফুরিয়ে গেছেন দেশের পোস্টার বয়. যখন এসব আলোচনা ডালপালা মেলেছে তখন কী ব্যাখ্যা বিসিবির?
নির্বাচক হাবিবুল বাশার বলেন, সাকিব শেষ এ কথা কার মাথা থেকে এসেছে বলতে পারি না। সাকিবের সামনে আরও দুই থেকে তিন বছর সময় আছে। সে কী করতে পারে আমরা জানি। সাকিবকে নিয়ে কোনো কথা বলার আগে সময় নিয়ে বলা উচিত।
সাকিবের খোঁজ নিয়েছেন নির্বাচকরা। ব্যাট হাতে চেনা রূপে ফেরার তাড়নায় থেকেই এমন অনুশীলন। শারীরিক প্রতিবন্ধকতার সাথে মানিয়ে নেয়ার চেষ্টা।
বিপিএলে রান পাচ্ছেন তামিম। কিন্তু শ্রীলঙ্কা সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন কিনা এনিয়ে আছে প্রশ্ন। আসর চলাকালীন নিজের ভবিষ্যৎ জানানোর কথা তামিমের। বিপিএলের চার ইনিংস দেখে তৃপ্ত নির্বাচক প্যানেল। ১২৫ রানে আছেন সেরা পাঁচে।
হাবিবুল বাশার বলেন, তামিম ভালো ছন্দে আছে। দেখে মনে হচ্ছে ছন্দ ফিরে পেয়েছে। সাকিব-তামিমদের ফর্মে ফিরতে সময় লাগে না।
নির্বাচকদের ভাবনায় রেখেছে টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা। ইমপ্যাক্ট পারফরম্যান্স বিবেচনায় বিদেশীদের চেয়ে ঢের পিছিয়ে লিটন, রনি, তাওহীদ হৃদয়রা। রান সংখ্যার চেয়ে ম্যাচ উইনিং পারফরম্যান্স,স্ট্রাইকরেট আর পাওয়ার হিটে।
সিলেট পর্বে হাইস্কোরিং ম্যাচ দেখে উইকেট নিয়ে সন্তুষ্ট বিসিবি। তবে কুয়াশার কারণে এমন কন্ডিশন ধরে রাখা কঠিন কিউরেটরদের।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- নবম পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির সুদৃষ্টি চাইলেন সরকারি কর্মচারীরা
