| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সুখের খোঁজে শোয়েবকে বিয়ে করে বিপদে পড়লেন সানা জাভেদ!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৮ ২৩:০২:৩৫
সুখের খোঁজে শোয়েবকে বিয়ে করে বিপদে পড়লেন সানা জাভেদ!

আমরা আজ যে দম্পতির কথা বলেছিলাম তারা হলেন পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিক এবং ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। যাইহোক, তারা তাদের গল্প শেষ করেছে। গড়েছেন নতুন জুটি। শোয়েব মালিক হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় তার নতুন বিয়ের ঘোষণা দেন। তিনি পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন। কিন্তু বিয়ের পর বিপাকে পড়েছেন সানা। রোববার (২৮ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পর প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন সানা। আর তাতেই কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তার ছবিতে অনেকে বিরক্তি প্রকাশ করেছেন।

সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পরই অনেকের কাছে চক্ষুশূল হয়েছেন শোয়েব মালিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভও ঝেড়েছেন অনেকে। এবার বিয়ের সময়ের দুটি ছবি শেয়ার করেছেন সানা জাভেদ। তবে সেখানেই অনেকে তাকে কটাক্ষ করেছেন।

ওই পোস্টে বিয়ের সময় যারা সাজিয়ে দিয়েছেন তাদের ধন্যবাদ জানান সানা জাভেদ। কিন্তু সেখানে তির্যক মন্তব্য করেন সমর্থকরা।

পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, শোয়ের ও সানার তিন বছর ধরে সম্পর্ক ছিল। এমনকি বিয়ের ব্যাপারে সাবেক স্বামীকে কিছুই জানাননি তিনি। মাত্র তিন মাসের মধ্যে তাকে ডিভোর্স দিয়েছেন। এরপরই শোয়েবের সঙ্গে সম্পর্ক গড়েছেন তিনি। অভিযোগ রয়েছে, সানাকে ছাড়া কোনো অনুষ্ঠানে যেতে রাজি হতেন না পাকিস্তানের সাবেক এ ক্রিকেট তারকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...