| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বাংলাদেশী ক্রিকেটার সহ ১০ ক্রিকেটার যাঁদের কপালে জুটেছিল মাত্র ১টি IPL ম্যাচ খেলার সুযোগ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৮ ১২:৩৪:১০

দুই বাংলাদেশী ক্রিকেটার সহ ১০ ক্রিকেটার যাঁদের কপালে জুটেছিল মাত্র ১টি IPL ম্যাচ খেলার সুযোগ

আইপিএলের ১৭তম মরসুম আসছে। ভারতের কোটিপতি লিগের দিনক্ষণ এবং ভেনু নিয়ে চলছে জোর আলোচনা। সম্প্রতি জানা গিয়েছে, দুই ধাপে আগামী আইপিএলের সূচি প্রকাশ করবে বোর্ড। ভারতে লোকসভা নির্বাচন থাকায় এখনও আইপিএলের সূচি ঘোষণা করেনি বোর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হওয়ার আগে এক ঝলকে ছবিতে দেখে নিন আইপিএলে অতীতে কোন কোন ক্রিকেটার মাত্র ১টি করে ম্যাচ খেলেছিলেন।

ইউনিস খান - পাকিস্তানের তারকা ক্রিকেটার ইউনিস খান ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে খেলেছিলেন। তিনি সে বার অবশ্য রাজস্থা রয়্যালসের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছিলেন। তাতে করেছিসেন ৩ রান।

মাশরাফি মোর্তাজা - বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার মাশরাফি মোর্তাজা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০০৯ সালে খেলেছিলেন। তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে ডেকান চার্জার্সের বিরুদ্ধে একটি মাত্র ম্যাচই খেলেছিলেন। কোনও উইকেট পাননি তিনি।

ডগলাস অ্যান্ড্রু জন ব্রেসওয়েল - নিউজিল্যান্ডের ক্রিকেটার ডগলাস অ্যান্ড্রু জন ব্রেসওয়েল রয়েছেন এই তালিকায়। তিনি ২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে তিনি ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছিলেন।

ড্যারেন ব্র্যাভো - ডোয়েন ব্র্যাভো আইপিএলের অন্যতম সফল ক্রিকেটার। কিন্তু তাঁর ভাই ডোয়েন ব্র্যাভো আইপিএলে মাত্র ১টি ম্যাচই খেলেছিলেন। ২০১৭ সালে কেকেআরের হয়ে ড্যারেন ব্র্যাভো রাইজিং পুনে সুপারজায়ান্টের বিরুদ্ধে মাত্র ৬ রান করেছিলেন।

আব্দুর রাজ্জাক - বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার আব্দুর রাজ্জাক আইপিএলে একটি মাত্র ম্যাচ খেলেছিলেন। আরসিবির জার্সিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিনি ২০০৮ সালে খেলেছিলেন।

আন্দ্রে নেল - দক্ষিণ আফ্রিকার আন্দ্রে নেল একটি মাত্র আইপিএল ম্যাচ খেলেছিলেন। ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্স টিমে ছিলেন তিনি।

মাইকেল নীসার - ২০১৩ সালের আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব টিমে ছিলেন অস্ট্রেলিয়ার মাইকেল নীসার। আরসিবির বিরুদ্ধে তিনি খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু কোনও উইকেট নিতে পারেননি এবং ব্যাট করার সুযোগ পাননি।

উপরিউক্ত ক্রিকেটাররা ছাড়া অস্ট্রেলিয়ার ব্রাড হাড্ডিন (কেকেআরের হয়ে ২০১১ সালে), শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয় (মুম্বইয়ের হয়ে ২০১৮ সালে) এবং এবং অস্ট্রেলিয়ার ড্যামিয়েন রিচার্ড মার্টিন (রাজস্থানের হয়ে ২০১০ সালে) আইপিএলে একটি করে ম্যাচ খেলার সুযোগ

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

ক্রীড়া ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের (FIFA U-17 World Cup) গ্রুপ পর্বের ম্যাচে মোজাম্বিক অনূর্ধ্ব-১৭ দলের ...