ঘুরে দাড়ানোর ম্যাচে ৮ গোলে হারল বার্সেলোনা
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার কোনো অসুবিধা হচ্ছে না। দুই দিন আগে, জাভি হার্নান্দেজের দল স্পেনের দ্বিতীয় বৃহত্তম ক্লাব ফুটবল প্রতিযোগিতা কোপা দেল রে-এর কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে। তাছাড়া লা লিগার টেবিলে আগে থেকেই পিছিয়ে ছিল তারা। এবার কাতালানরা খারাপ অবস্থাকে আরও খারাপ করেছে। অতিরিক্ত সময়ে তারা ভিলারিয়ালের কাছে ৮ গোলের থ্রিলারে হেরে যায়।
গতকাল (শনিবার) সন্ধ্যায় অলিম্পিক স্টেডিয়ামে নাটকে ভরা ম্যাচ খেলেছে বার্সেলোনা ও ভারিয়াল। নিয়মিত সময়ে ৩-৩ গোলে ড্র করার পর অতিরিক্ত সময়ে আরও দুটি গোলে বার্সেলোনার কফিন সিল করে দেয় ভিলারিয়াল। ফলে বার্সেলোনা আরেকটি ম্যাচ হেরেছে ৫-৩ গোলে। ২০২০ সালের পর এই প্রথম কাতালান দল এক ম্যাচে পাঁচ গোল হারাল।
অথচ পুরো ম্যাচেই দাপট ছিল বার্সেলোনার। তারা সর্বমোট ২২টি শট নেয়, যার ১০টি লক্ষ্যে ছিল। অন্যদিকে, ভিয়ারিয়াল ৯ শটের ৬টি লক্ষ্যে রেখে স্মরণীয় রাত নিশ্চিত করেছে। বার্সার হয়ে এদিন একটি করে গোল করেছেন ইলকাই গুনদোয়ান ও পেদ্রি, আরেকটি গোল তারা পেয়ে ভিয়ারিয়ালের আত্মঘাতি অবদানে। অপরদিকে, বার্সার জালে গোল দিয়েছেন জেরার্ড মোরেনো, ইলিয়াস আখোমাচ, গঞ্জালো গিদেস, আলেক্সান্ডার সরলথ ও হোসে মোরালেস।
ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই গোলের প্রথম সুযোগ তৈরি করেছিল বার্সা। তবে সেখানে গুনদোয়ানের শট ফেরে প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে বাধা পেয়ে। এরপর লামিনে ইয়ামালের শটও ফেরান ভিয়ারিয়াল গোলরক্ষক। একইভাবে জোয়াও ফিলিক্সের শট তিনি ক্রসবারের ওপর দিয়ে পাঠান। এভাবে বার্সার একের পর এক আক্রমণ চলতে থাকে শুরু থেকে। যদিও আরাধ্য গোলটি পাওয়া হচ্ছিল না। ম্যাচের ডেডলক ভাঙতে সময় লেগে যায় ৪১ মিনিট। স্বাগতিক বার্সার সমর্থকদের স্তব্ধ করে দিয়ে স্প্যানিশ ফরোয়ার্ড মরেনো ভিয়ারিয়ালের পক্ষে বল জালে জড়ান।
প্রথমার্ধে পিছিয়ে পড়া বার্সা দ্বিতীয়ার্ধে নেমেও আক্রমণ অব্যাহত রাখে। ৪৮তম মিনিটে কিন্তু ইয়ামালের ক্রস দূরের পোস্টের সামনে দিয়ে গেলেও পা ছোঁয়াতে পারেননি রোনাল্দ আরাউহো। এরই মাঝে আবার ভুল করে কাতালানরা। জোয়াও কানসেলোর ভুলে বল পেয়ে যান প্রতিপক্ষ ফুটবলার ইলিয়াস। গোলরক্ষককে কাটিয়ে তিনি বার্সার সঙ্গে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর কিছুটা ব্যবধান কমান গুনদোয়ান। ৬০তম মিনিটে ফেররান তরেসের পাসটি ছিল রবার্ট লেভান্ডফস্কির কাছে। কিন্তু তিনি বল নিয়ন্ত্রণ নিতে না পারায় গুনদোয়ান গিয়ে নিচু শটে জাল কাঁপিয়ে স্বাগতিক শিবিরে কিছুটা স্বস্তি ফেরান।
মিনিট আটেক পর সমতায় ফেরে বার্সা। বদলি নামা পেদ্রির শট প্রতিপক্ষ ফুটবলারের পা ছুঁয়েও জালে চলে যায়। সমতায় ফিরেও ক্ষান্ত থাকেননি তারা, আরাউহোর শট আরেকজনের গায়ে লেগে হয়ে যায় আত্মঘাতি গোল। বার্সা ৩-২ ব্যবধানে লিড পেয়ে যায় ম্যাচের আরও ১৯ মিনিট বাকি থাকতেই। কিন্তু তাদের আর সুখ বেশিক্ষণ টেকেনি। ৮৪ মিনিটে ফের সমতায় ফেরে ভিয়ারিয়াল।
ম্যাচের যোগ করকা সময় দেওয়া হয় ১২ মিনিটের মতো। সেখানেই পরপর দু’বার বার্সাকে হতাশ করে জয় ছিনিয়ে নেয় সফরকারীরা। যদিও এর আগে গুনদোয়ানের শট প্রতিপক্ষ ফুটবলারের হাতে লাগার পর পেনাল্টি পেয়েছিল বার্সা, পরে সেই সিদ্ধান্ত ভিএআরে বদলে যায়। শেষ পর্যন্ত জাভির চাকরি হারানোর শঙ্কা বাড়িয়ে তিক্ত হারই সঙ্গী হয় কাতালানদের।
এই হারে পয়েন্ট ব্যবধানে আরও পিছিয়ে গেল বার্সেলোনা। গতবারের চ্যাম্পিয়নরা ২১ ম্যাচে ১৩ জয় ও ৫ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে আছে। ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে চলতি মৌসুমের বড় চমক জিরোনা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
