| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সাকিবকে নিয়ে বড় বিপদে পড়লো রংপুর!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৬ ১৮:২৭:২৫
সাকিবকে নিয়ে বড় বিপদে পড়লো রংপুর!

বাবর আজম দিয়ে শুরু করুন। এরপর ব্র্যান্ডন কিং, শেখ মাহদি ও সোহান একে একে লকার রুমে ফিরে আসেন। শামীম হোসেন রনি তালুকদারকে ধরার চেষ্টা করলেও কেউ ইনিংস বাড়াতে পারেননি। এক ম্যাচ পর দলে ফিরতে ব্যর্থ সাকিব আল হাসানও।

খুলনা টাইগার্সের দেওয়া ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে রংপুর রাইডার্স। ১৫ ওভার শেষে তারা ৭ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে। জয়ের জন্য এখনও ৩০ বলে ৭৮ রান দরকার।

আগের ম্যাচেই সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ে দারুণ ইনিংস খেলেছিলেন বাবর আজম। নিউজিল্যান্ড সফরের ছন্দটা টেনে এনেছিলেন বিপিএলেও। তবে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে আজ মুদ্রার উল্টো পিঠ দেখলেন বাবর। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে স্বদেশি মোহাম্মদ ওয়াসিমের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন। সাজঘরে ফেরার আগে ৮ বলে করেন মোটে ২ রান।

বাবরের পর দ্রুত ফিরেছেন ব্রান্ডন কিং। ৫ বলে ১ রান করে মোহাম্মদ নেওয়াজের শিকার হন ক্যারিবীয় এই ব্যাটার। তৃতীয় উইকেট জুটিতে রনি তালুকদারকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টায় ছিলেন শামিম হোসেন। দলীয় ৪৯ রানে রনি তালুকদার সাজঘরে ফিরলে ভাঙে দুজনের ৩২ বলে ৩৮ রানের জুটি। মন্থর ব্যাটিংয়ে ২৫ বলে ১৫ রান করেছিলেন রনি।

আগ্রাসী মেজাজে ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখছিলেন শামিম। তাকে ফেরান নেওয়াজ। ২২ বলে ৩০ রান করেছিলেন শামিম। এরপর একে একে প্যাভিলিয়নে ফেরেন আজমতউল্লাহ ওমরজাই (৪), নুরুল হাসান (১) ও মেহেদী হাসান (১২)। জয়ের দৌড়ে তখন অনেকটাই ছিটকে যায় রংপুর। সিঙ্গাপুরে চোখের ডাক্তার দেখিয়ে দেশে ফিরেই সিলেটে খেলতে নেমেও ব্যাট হাতে হাল ধরতে পারলেন না সাকিব আল হাসান। উইকেটশূন্য থাকার দিনে ব্যাট তুললেন কেবল ২ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...