| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে বিপিএল ভিক্ষুক ও বয়স্করা লাইনে, টিকিট কালোবাজারে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৪ ১৪:০৬:৩৩
সিলেটে বিপিএল ভিক্ষুক ও বয়স্করা লাইনে, টিকিট কালোবাজারে

ঢাকা মঞ্চের প্রথম পর্ব শেষে দুই উদীয়মান দেশের দেশ সিলেটে শুরুর অপেক্ষায় বিপিএল। আগামী ২৬ জানুয়ারি (শুক্রবার) রংপুর ও খুলনার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে সিলেটের মঞ্চ। এদিকে সিলেট মঞ্চের টিকিট কালোবাজারির অভিযোগ উঠেছে কালোবাজারি ও টিকিট বিক্রিকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বুধবার (২৪ জানুয়ারি) সিলেট জেলা স্টেডিয়ামে বিক্রিকালে এমন অভিযোগ করেন টিকিট কিনতে আসা ক্রীড়ামোদী দর্শকরা। সরেজমিনে দেখা যায়, সিলেট নগরের রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামে সকাল থেকে টিকিট বিক্রির বুথে ভিড় করেন ২৬ তারিখের ম্যাচের টিকিট কিনতে আসা দর্শকরা।

সকাল ১০ টা থেকে টিকিট বিক্রি শুরুর আধাঘন্টার মধ্যে ২০০ টাকা দামের টিকিট শেষ হয়েছে মর্মে কাউন্টার থেকে জানানো হলে ক্ষোভ ঝাড়তে থাকেন লাইনে দাঁড়ানো থাকা ক্রিকেটপ্রেমিরা। ভিক্ষুক ও পঞ্চাশোর্ধ নারীদের বিকল্প লাইনে দাঁড় করিয়ে টিকিট হাতিয়ে নিচ্ছেন কালোবাজারিরা। এসময় মহিলাদের লাইনে দাঁড়ানো কয়েকজনের সঙ্গে কথা বললে তারা কিসের ম্যাচ বা কোথায় খেলা অনুষ্ঠিত হবে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি। ঢাকা পোস্টের এ প্রতিবেদকের সাথে কথা হয় বেশ কয়েকজন সাধারণ দর্শকের। তারা জানান, ভিক্ষুক ও পঞ্চাশোর্ধ নারীদের বিকল্প লাইনে দাঁড় করিয়ে টিকিট হাতিয়ে নিচ্ছেন কালোবাজারিরা।

এসময় মহিলাদের লাইনে দাঁড়ানো কয়েকজনের সাথে কথা বললে তারা কিসের ম্যাচ বা কোথায় খেলা অনুষ্ঠিত হবে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি। এসময় গণকমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন কালোবাজারির মূল হোতারা। এরপর ৪০০ টাকা দামের টিকিট বিক্রি শুরু হলে তা দুপুর ১২ টার মধ্যে শেষ হয়ে যায়। তখন অনেকেই বিক্ষুব্ধভাবে স্লোগান দিতে থাকেন। টিকিট কিনতে আসা দক্ষিণ সুরমার আবুল ফয়েজ ঢাকা পোস্টকে জানান, আমরা সকালে এসেছি টিকিট কেনার জন্য। কিন্তু আধাঘণ্টা পর কাউন্টার থেকে জানানো হয়েছে ২০০ টাকার টিকিট নেই। এইটা কোনো কথা? এতো টিকিট গেল কোথায়। সিলেট স্টেডিয়ামের মিডিয়া ইনচার্জ ফরহাদ কোরেশি জানান, টিকিট করছে থার্ড পার্টি (তৃতীয় পক্ষ)।

এখানে কিভাবে বিক্রি করছে তারা আমরা জানি না। টিকিট কার মাধ্যমে বিক্রি করা হচ্ছে এরকম প্রশ্নে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। তবে আমি জেনে আপনাদের জানাব। এ বিষয়ে টিকিট কাউন্টারে টিকিট বিক্রির দায়িত্বে নিয়োজিত থাকা লোকজনের কাছে জানতে চাইলে তারা কোনো সদুত্তর না দিয়ে মুখে কুলুপ এঁটে মোবাইলে ব্যস্ত হয়ে পড়েন। টিকিট বিক্রির অনিয়মের বিষয়ে জানতে চাইলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ইনচার্জ ফরহাদ কোরেশি ঢাকা পোস্টকে জানান, টিকিট করছে থার্ড পার্টি (তৃতীয় পক্ষ)। এখানে কিভাবে বিক্রি করছে তারা আমরা জানি না। টিকিট কার মাধ্যমে বিক্রি করা হচ্ছে এরকম প্রশ্নে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। তবে আমি জেনে আপনাদের জানাব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...