| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে শঙ্কা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২১ ১৭:৫৫:২৯
সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে শঙ্কা

সাকিবকে নিয়ে শঙ্কায় বিসিবি। তার ক্যারিয়ার শেষ হবার উপক্রম। এরকম এক অনিশ্চয়তার দোলাচল। সেটার মূল কারণটা হচ্ছে যে অনেকেই ধারণা করেছেন যে সাকিবের এক চোখ না সম্ববত দুই চোখে সমস্যা। শুধু বাঁ চোখে সমস্যা নয় তার অপর চোখ আসলে সঠিকভাবে কাজ করছে না। এরকম এক আলোচনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড রয়েছে। নাজমুল হাসান পাপন থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের শীর্ষ মহল বিসিবির মেডিকেল টিম সাকিব যাদেরকে দেখিয়েছেন সবার মধ্যে এরকম একটা শঙ্কা রয়েছে।

সাকিবের এর আগে বলা হচ্ছিল যে বাঁ চোখে শুধু মাত্র সমস্যা এবং ফ্লুয়েড জমে যাওয়ার কারণে তিনি ঝাপসা দেখছেন। সেটা অপসারণ হলে কিংবা যে কারণে সেটা তৈরি হচ্ছে৷ সেই ব্যাপারটাকে যদি ম্যানেজ করা যায় সাকিব আল হাসান আগের অবস্থায় ফিরে আসবে, এখন অনুমান করা হচ্ছে যে সাকিবের দুই চোখের সমস্যা বিরাজ করেছে কি না?

সাকিব আল হাসানের পূর্বে যে ট্রিটমেন্টগুলো হয়েছে ভারত ইউএস ও বাংলাদেশে এবং সর্বশেষ ইংল্যান্ডে এখন ফাইনালি তিনি সিঙ্গাপুরে ডাক্তার দেখাবেন। পূর্বে ট্রিটমেন্টগুলো কোনওটাই নাকি ঠিক ছিল না। সঠিক ট্রিটমেন্ট নাকি সাকিবের একদম হয়নি।

অনেকের মতে সাকিবের ট্রিটমেন্টও নাকি অনেকটা ভুল ট্রিটমেন্ট হয়েছে। যদি দুই চোখে সমস্যা হয় তাহলে যে ১০ দিনের মধ্যে সাকিব আল হাসানের ট্রিটমেন্ট শেষ করে সিঙ্গাপুর থেকে ব্যাক করে অন্তত তিনটি ম্যাচ মিস করবেন রংপুরের হয়ে।

সবচেয়ে বড় ইস্যু যেটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা বড় অংশ সাকিবের ফিউচার ক্যারিয়ারকে মাথায় রেখে চোখটা যদি শতভাগ ঠিক না হয়, তিনি যদি আগের অবস্থায় ফিরতে না পারেন। বিশ্বকাপের আগে যেমন সাকিব বলদেখতে ওই অবস্থায় যেতে না পারে, ঝুঁকি নিয়ে স্ট্রেস নিয়ে প্রেশার নিয়ে বিপিএল খেলার কোনও দরকারই নেই।

সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়ে যেতে পারে। কারণ ডাক্তাররা খুজে পাচ্ছেন সমস্যার উৎপত্তি কোথা থেকে। চোখে ফ্লুইড জমেছে যার ফলে চোখে বল ঝাপসা দেখছেন। সাকিব আল হাসান যদি এই অবস্থায় থাকেন তাহলে কিন্তু তার আন্তর্জাতিক ক্যারিয়ারও কিন্তু শঙ্কায় পড়বে।

আমরা চাই সাকিব সঠিক চিকিৎসা পেয়ে আবারও আগের মতো খেলায় ফিরে এসে বাংলাদেশকে সারা বিশ্বে তুলে ধরবেন। এখন তার জন্য সবাই দোয়া করবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...