| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

রাজনীতিতে আসতে পারেন তামিম যা বললেন প্রশ্ন উত্তরে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৮ ১৬:১৬:১১
রাজনীতিতে আসতে পারেন তামিম যা বললেন প্রশ্ন উত্তরে

একদিন পর মাঠ ভরা বিপিএল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও তার পাশে বিসিবি একাডেমির পিচ জমজমাট। তবে এসব কোলাহল থেকে দূরে ফরচুন বরিশাল ঢাকার অদূরে পুবেরগাঁও স্পোর্টস ট্রেনিং সেন্টারে (পিকেএসপি) প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানে গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলেন তামিম ইকবাল।

সেখানেই হঠাৎ একজন প্রশ্ন করেন তামিমকে, সাকিব-মাশরাফির মতো তিনিও কী রাজনীতিতে নাম লেখাবেন? আচমকা এ প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে যান তামিম। এ প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি রাজনীতিকে পুরোপুরি ‘না’ করে দেননি। তবে এখনই রাজনীতিতে নামবেন না বলেও জানিয়ে দিলেন।

রাজনীতিতে নামা নিয়ে তামিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ভাই, এটা খুব রিস্কি একটা কথা। এখন আমি ‘না’ বললাম। এরপর দেখা গেলো ১০ বছর হলো, তখন আপনি এটা ধরে দেখিয়ে দেবেন যে আমি ‘না’ বলেছিলাম।”

পরক্ষণেই তিনি জানিয়ে দিলেন রাজনীতি নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। তামিম বলেন, “সুতরাং কখনোই কোনো কিছুকে ‘না’ বলা ঠিক নয়। তবে এই মুহূর্তে (রাজনীতি নিয়ে) আমার কোনো পরিকল্পনা নেই।”

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এবং বর্তমান দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান রাজনীতিতে নাম লিখেছেন। মাশরাফি তো এ নিয়ে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেন। সাকিব হলেন এবার। নির্বাচনের পর এই দুজনের সঙ্গে তামিমের কথা হয়েছে কি না জানতে চাইলে তামিম বলেন, ‘দুজনের কারও সঙ্গেই দেখা হয়নি। দেখা হলে অবশ্যই কথা হবে। কথা তো হবেই। দেখা যাক।’

ভবিষ্যতে বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা আছে কি না তামিমের। যদিও এরই মধ্যে সাকিব নিজের মুখে প্রকাশ করেছেন তিনি বিসিবি সভাপতি হতে চান। তামিম এ প্রশ্নের জবাবে বলেন, ‘আমার এসবে কোনো কিছু না। ইউ নেভার নো, ফিউচার আপনাকে কোন জায়গায় নিয়ে যায়। যদি আল্লাহ আমার কপালে ওই রকম কিছু লিখে রাখেন, সেটা অটোমেটিক্যালি হবে। ওটা আমি জোর করে চেয়ে নিতে পারব না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...