| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

ব্রেকিং নিউজ, অনেক কমে গেলো সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৬ ২২:৫৩:০১
ব্রেকিং নিউজ, অনেক কমে গেলো সোনার দাম

গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে। এক পর্যায়ে দাম ২০৫০ ডলার প্রতি আউন্স ছাড়িয়ে যায়। অবশেষে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) নিরাপদ হেভেন মেটালটি ধসে পড়ে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলতি সপ্তাহে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি-নির্ধারকরা। সেখানেই জানানো হবে, চলমান ২০২৪ সালের শুরুর দিকে সুদের হার বাড়ানো না কমানো হবে।

আপাতত সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। ফলে স্বর্ণে বিনিয়োগে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। তাতে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম কমেছে। এই প্রেক্ষাপটে ইউএস ডলারের মান বেড়েছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে চাপে পড়েছে বুলিয়ন বাজার।

পরিপ্রেক্ষিতে আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০৪১ ডলার ০৯ সেন্টে। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৪৫ ডলারে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান অ্যাক্টিভ ট্রেডসের জ্যেষ্ঠ বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ইতোমধ্যে ডলার শক্তিশালী হয়েছে। পাশাপাশি ট্রেজারি বন্ড ইল্ড ঊর্ধ্বগামী হয়েছে। ফলে স্বর্ণের দরপতন ঘটেছে। তবে শিগগিরই চকচকে ধাতুটির মূল্য ২০০০ ডলারের নিচে নামার সম্ভাবনা নেই। অধিকন্তু বাড়তে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...