| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

তীব্র শীত সাথে হতে পারে, বৃষ্টি নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৫ ১৩:৪৫:৩৪
তীব্র শীত সাথে হতে পারে, বৃষ্টি নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস

ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। বেড়েছে শীতের তীব্রতাও। দেশের অনেক এলাকায় দিনে একবারও ঠিকমতো সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। তিন দিন ধরে পরিস্থিতি এমন যেন ঘন কুয়াশার চাদর ঘিরে রেখেছে আশপাশ। তীব্র এই শীত কবে কমতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ডিসেম্বরে এবার তেমন শীত না পড়লেও জানুয়ারিতে ঢাকাসহ সারাদেশেই দাপটে শীত। রাজধানীতে গড়ে দেড় থেকে দুই ঘণ্টার বেশি সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। তীব্র শীতের সঙ্গে কুয়াশার দাপটে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের জীবনযাপন। অনেকেই সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ব্যতীত ঘর থেকেও বের হচ্ছেন না।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দমকা হাওয়া বা বৃষ্টি না নামলে ঘন কুয়াশা সরবে না। আর কুয়াশা না সরলে রোদ এসে শীতের তীব্রতা কমাতে পারবে না। ধারণা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে দেশের বিভিন্ন স্থানে আকাশে মেঘ জমতে পারে এবং কিছু জায়গায় হতে পারে বৃষ্টি।

এই বৃষ্টি চলতে পারে দু-তিন দিন। এরপর শীতের তীব্রতা কিছুটা কমতে পারে। অর্থাৎ বৃহস্পতিবারের আগে শীতের তীব্রতা কমার সম্ভাবনা খুবই কম বললেই চলে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের চার জেলা- রাজশাহী, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও দিনাজপুরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...