| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপে যেসব ম্যাচের দায়িত্বে বাংলাদেশি আম্পায়াররা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১০ ২০:০৯:৫৬
বিশ্বকাপে যেসব ম্যাচের দায়িত্বে বাংলাদেশি আম্পায়াররা

আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর শুরু হবে। যুব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নামার কথা জানিয়েছেন বাংলাদেশে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। এ তো গেল ক্রিকেট দলের কথা, আম্পায়ারদের ভূমিকায়ও এবার দুই বাংলাদেশি যুব বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবেন। তারা হচ্ছেন– গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল।

ইতোমধ্যে গ্রুপপর্বে আম্পায়ারদের দায়িত্বও বন্টন করে দিয়েছে আইসিসি। যেখানে উদ্বোধনী ম্যাচের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের আম্পায়ার সোহেল। ১৯ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। ম্যাচটিতে সোহেল থাকবেন অন-ফিল্ড আম্পায়ার হিসেবে। তার সঙ্গে থাকবেন আয়ারল্যান্ডের রোল্যান্ড ব্ল্যাক। এছাড়া টিভি আম্পায়ার পাকিস্তানের রশিদ রিয়াজ ওয়াকার ও আফগানিস্তানের বিসমিল্লাহ জান শিনওয়ারি চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করবেন।

শ্রীলঙ্কার গ্রায়েম ল্যাবরুই থাকবেন ম্যাচ রেফারির দায়িত্বে। আজ (বুধবার) এক বিজ্ঞপ্তিতে আইসিসি বিশ্বকাপ গ্রুপপর্বের ২৪ ম্যাচে আম্পায়ারদের দায়িত্বের কথা জানিয়েছে। যেখানে নাম বলা হয় অন-ফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ার, চতুর্থ আম্পায়ার ও ম্যাচ রেফারির নাম। তবে সুপার সিক্স, সেমিফাইনাল ও ফাইনালে দায়িত্বের বিষয়টি পরে জানাবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের ছয়টি ম্যাচেই আম্পায়ার থাকবেন সোহেল। তিনটিতে অন-ফিল্ড আম্পায়ার, দুটিতে টিভি আম্পায়ার ও একটিতে তাকে চতুর্থ আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে। গ্রুপটিতে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রয়েছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড।

বিশ্বকাপের আগে চারটি অফিসিয়াল ওয়ার্মআপ ম্যাচেও আম্পায়ারিং করবেন তিনি। বাংলাদেশের আরেক আম্পায়ার মুকুলও চারটি ওয়ার্মআপ ম্যাচে আম্পায়ারিং করবেন। এরপর অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়াকে নিয়ে গড়া ‘সি’ গ্রুপের ছয়টি ম্যাচেই দায়িত্ব পালন করবেন তিনি। তিনটিতে অন-ফিল্ড আম্পায়ার, দুটিতে চতুর্থ আম্পায়ার ও একটিতে তাকে টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে। আসন্ন বিশ্বকাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের যুবারা পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘

সি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গী শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও নিউজিল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করবে ‘ডি’ গ্রুপে। ১৯ জানুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এর আগে তারা ১৪ ও ১৭ জানুয়ারি যথাক্রমে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচ খেলবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...