| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

রোহিত-কোহলিকে নিয়ে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১০ ১৮:৩৭:৫০
রোহিত-কোহলিকে নিয়ে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত

আয়োজক ভারত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের T20 সিরিজ শুরু করবে, বিরাট কোহলি এবং রোহিত শর্মার প্রত্যাবর্তন ম্যাচগুলি প্রদান করবে। এক বছরেরও বেশি সময় পর ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরেছেন রোহিত ও কোহলি।

সংক্ষিপ্ত সংস্করণে দ্বিপাক্ষিক সিরিজে প্রথমবার মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেও এই সিরিজটিকে দেখছে দুই দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের পর সংক্ষিপ্ত ফরম্যাটে আর কোনও ম্যাচ খেলেননি রোহিত ও কোহলি। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটকে বেশি গুরুত্ব দিয়েছেন তারা। তবে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলের দুই সেরা তারকাকে দলে ফিরিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তবে রোহিত-কোহলির প্রত্যাবর্তন ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা জেগেছে। কারণ উত্তর ভারতে এই মুহূর্তে অনেক বেশি ঠান্ডা। বিভিন্ন শহরে সতর্কতা জারি করা হয়েছে। মোহালির তাপমাত্রা ৪-৫ ডিগ্রিতে নেমে যাচ্ছে। তবে ঠান্ডা নিয়ে সমস্যা না হলেও, মূল সমস্যা কুয়াশা। সন্ধ্যার পর থেকে কুয়াশার মাত্রা আরও বেড়ে যায়। মোহালিতে শীতকালে সাধারণত দিবা-রাত্রির ম্যাচ দেওয়া হয় না। এই প্রথম মোহালিতে শীতকালে কোনও টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করা হচ্ছে। কুয়াশায় মাঠের লড়াইয়ে খেলোয়াড়রা নামতে পারে কি-না, সেটি এখন আলোচনার বিষয়।

তবে প্রথম টি-টোয়েন্টিকে সামনে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে ভারত-আফগানিস্তান দুই দলই। ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই আমাদের একমাত্র সিরিজ। এই সিরিজ দিয়ে যতটুকু নিজেদের তৈরি করা যায়। সিরিজ জয়ের জন্যই আমরা মাঠে নামবো।’

আফগানিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়ক ইব্রাহিম জাদরান বলেন, ‘ভারতের বিপক্ষে এই সিরিজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের জন্য দল নিয়ে পরীক্ষার সুযোগ এটি। তবে এই সিরিজটি চ্যালেঞ্জিং হবে। জয়ের জন্য নিজেদের সেরাটা উজার করে দিবো আমরা।’

পিঠের ইনজুরির কারণে ভারত সিরিজ থেকে ছিটকে পড়েছেন আফগানিস্তানের নিয়মিত অধিনায়ক রশিদ খান।এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত-আফগানিস্তান। এরমধ্যে ভারতের জয় চারটিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...