বিশ্বকাপের আগে যে ৩ কারণে টি-টোয়েন্টি দলে রোহিত-কোহলি
১৪ মাস পর ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে তাদের রাখা হয়েছে। তারা পুরো এক বছরের বেশি ক্রিকেট খেলেনি। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে হারার পর তারা আবার এই ফরম্যাটে খেলবে। ৪২৭ দিন পর দলে যোগ দিচ্ছেন এই দুই ক্রিকেটারের পেছনের কারণ কী?
১) রোহিতের আগ্রাসন, কোহলির ফর্ম:২০২৩ বিশ্বকাপে রোহিত শর্মা ওপেনার হিসেবে শুরু থেকে চালানোর রাস্তা নিয়েছিলেন। তাঁর আগ্রাসী ব্যাটিং অনেক ম্যাচেই ভারতকে বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছিল। সেই জিনিস যদি আফগানিস্তান সিরিজ় বা টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখাতে পারেন তা হলে ভারতেরই লাভ। অন্য দিকে, কোহলি সাম্প্রতিক কালে টেস্ট এবং এক দিনের ফরম্যাটে বেশ ভাল খেলছেন। টি-টোয়েন্টিতেও পুরনো ছন্দ ফিরে পাওয়া সময়ের অপেক্ষা বলে বিশেষজ্ঞদের ধারণা।
২) কোহলির মানিয়ে নেওয়ার ক্ষমতা, রোহিতের নেতৃত্ব:ওয়েস্ট ইন্ডিজ়, আমেরিকার মতো পিচে কোহলির অভিজ্ঞতা কাজে লাগবে। ওই দেশে খুব বেশি তরুণ ক্রিকেটারের খেলার অভিজ্ঞতা নেই। দল বিপদে পড়লে তখন কোহলির ইনিংস কার্যকরী হতে পারে। দলের তরুণ ক্রিকেটারদের সাফল্য পাওয়ার পরামর্শও দিতে পারেন। অন্য দিকে, নেতা হিসেবে রোহিত যে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে তা বলার অপেক্ষা রাখে না। আফগানিস্তান সিরিজ়ে নিজের সীমিত ওভারের নেতৃত্ব আর এক বার ঝালিয়ে নেওয়ার সুযোগ রোহিতের সামনে।
৩) হার্দিক, সূর্যকুমারের অনুপস্থিতি:রিহ্যাব শুরু করলেও হার্দিকের চোট পাওয়ার প্রবণতা রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবার তিনি চোট পেয়ে গেলে মুশকিল। আচমকা নেতা খুঁজে নেওয়ার থেকে রোহিতকে আগে থেকে ম্যাচ খেলিয়ে তৈরি রাখা ভাল। সূর্যকুমার যাদবের চোট থাকার ফলে বিকল্প অধিনায়কও কেউ নেই। এই দুই সিনিয়র ক্রিকেটারের জায়গা রোহিত এবং কোহলিকে নিয়ে নির্বাচকেরা চেয়েছেন যাতে দলে অভিজ্ঞতার অভাব না হয়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
