মেসি-সুয়ারেজ একসঙ্গে মাঠে নামবেন যখন
বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে সর্বশেষ খেলেছেন ২১ নভেম্বর। ম্যাচটিতে তারা মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল। ম্যাচ শেষে ইনজুরির কারণে কিছুটা অস্বস্তিতে মাঠে নামেননি এই সুপারস্টার। এদিকে, তিনি তার জন্মভূমি রোজারিওতে পরিবারের সাথে ছুটি কাটান। ১৯ জানুয়ারি ইন্টার মিয়ামির সাথে এল সালভাদরের একটি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ রয়েছে, সেই ম্যাচ দিয়েই মাঠে নামতে পারেন মেসি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, ছুটি শেষে শনিবার রাতে মেসি সপরিবারে রোজারিও ত্যাগ করেছেন। পোর্ট লডারডেল থেকে তার পরবর্তী গন্তব্য মায়ামি, সেখানে পৌঁছে জেরার্দো মার্টিনোর দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন তিনি। সেখানে কেবল মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটির হয়েই নয়, মেসি মূলত কোপা আমেরিকার জন্যও প্রস্তুতি শুরু করবেন। আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার আসর।
মায়ামির সঙ্গে নতুন করে ২২ জানুয়ারি প্রস্তুতি ম্যাচ খেলার সূচি দিয়েছে এফসি ডালাস। অর্থাৎ, এল সালভাদরের বিপক্ষে ম্যাচের দুদিন পরই ফের মাঠে নামবে মায়ামি। ঐতিহাসিক ওয়ার্ল্ড ট্যুরের আগে ফ্লোরিডার ক্লাবটি প্রাক-মৌসুম প্রস্তুতিতে নামছে। তারা এল সালভাদর, এশিয়া, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে সফর করবে।
মায়ামির চিফ সকার অফিসার ও স্পোর্টিং ডিরেক্টর ক্রিস হেন্ডারসন বলেন, ‘কটন বোলের মতো ঐতিহাসিক ভেন্যুতে আমাদের ম্যাচ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ইন্টার মায়ামি এবার এমএলএসে পঞ্চম সিজনে নামবে। তার আগে এফসি ডালাসের সঙ্গে ম্যাচ খেলে আমরা দারুণ রোমাঞ্চ ও স্বাদ পাব। এবার আমরা ক্লাবের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ক্যাম্পেইন সম্পন্ন করতে চাই।’
মায়ামির প্রাক-মৌসুমের লড়াই চলবে ১৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সফরে তারা পাঁচটি দেশকে বেছে নিয়েছে। এবার মায়ামি ভক্তরা নতুন করে মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও জর্দি আলবাদের ফের একসঙ্গে খেলতে দেখবেন। এর আগে তাদের একসঙ্গে খেলতে দেখা যায় বার্সেলোনার জার্সিতে। সালভাদর ও ডালাসের সঙ্গে ম্যাচ শেষে তারা পাড়ি দেবেন সৌদি আরবে। সেখানে ১ ফেব্রুয়ারি মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসরের মোকাবিলা করবে মায়ামি। এর আগে ২৯ জানুয়ারি নেইমারবিহীন আল-হিলালের সঙ্গেও খেলবে।
এরপর এশিয়া সফরে হংকং টিম ও জাপানের ভিসেল কৌবের সঙ্গে যথাক্রমে ৪ ও ৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবেন মেসিরা। সর্বশেষ ঘরের মাঠ পিনকে ডিআরভি স্টেডিয়ামে মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাব খেলবে মায়ামির বিপক্ষে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
