| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপ তবুও চিন্তিত নয় বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৬ ১২:১৪:৫৪
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপ তবুও চিন্তিত নয় বিসিবি

টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো শক্তির দিক থেকে একটু পিছিয়ে বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্বে জয় পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে প্রায় দেড় দশক। যদিও গত বছর ঘরের মাঠে এই ফরম্যাটে ভালো করেছিল টাইগাররা। তবে নতুন বছরের শুরুতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রমাণ করতে হবে বাংলাদেশকে।

কিন্তু বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপটা রীতিমত ভয় ছড়াতে পারে ক্রিকেট ভক্তদের মাঝে। ‘ডি’ গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।

আইসিসির পূর্ণ সদস্য দুই দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার পাশাপাশি সহযোগী সদস্য নেদারল্যান্ডসও টি-টোয়েন্টিতে বেশ শক্তিশালী দল। এ ছাড়া একমাত্র 'ডি' গ্রুপেরই চারটি দল টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরের পারফরম্যান্স ও র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে এবার সরাসরি সুযোগ পেয়েছে। সবশেষ আসরের শীর্ষ আটের মধ্যে ছিল নেদারল্যান্ডস। সুপার টুয়েলভে তারা হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে। বাছাইপর্ব পেরিয়ে আসা 'ডি' গ্রুপের একমাত্র দল হলো নেপাল।

তবে এসব নিয়ে মোটেই ভীত নন বিসিবির কর্তারা। ঢাকা পোস্টকে বিসিবির সহকারী নির্বাচক হাবিবুল বাশার বলেন, 'না আসলে কঠিন গ্রুপ নিয়ে চিন্তিত নই আমরা। কারণ এটা তো আমাদের হাতে নেই। আমাদের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা, আমরা সেদিকেই ফোকাস রাখছি।'

এদিকে, আবারও গ্রুপ পর্বেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গ্রুপ ‘এ’-তে তারা আছে আয়ারল্যান্ড, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে। ‘বি' গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান খেলবে। আর 'সি' গ্রুপে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।

প্রথম পর্বের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল চলে যাবে সুপার এইটে। সেখানে আটটি দল খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে। প্রথম পর্বের গ্রুপিং থেকেই ওই দুই গ্রুপের সম্ভাব্য একটি ধারণা পাওয়া যায়। কারণ, আগে থেকেই তাদের অবস্থান নির্ধারণ করা হয়েছে। 'এ-১' ধরা হয়েছে ভারতকে, 'এ-২' ধরা হয়েছে পাকিস্তানকে। একইভাবে ইংল্যান্ড 'বি-১', অস্ট্রেলিয়া 'বি-২', নিউজিল্যান্ড 'সি-১', ওয়েস্ট ইন্ডিজ 'সি-২', দক্ষিণ আফ্রিকা 'ডি-১' ও শ্রীলঙ্কা 'ডি-২' হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ হওয়াতে নির্ধারিত অবস্থানের কোনো পরিবর্তন হবে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...