ছোট টেস্টে যত বড় রেকর্ড
অদ্ভুতুড়ে এক টেস্ট ম্যাচের সাক্ষী হলো কেপ টাউনের নিউল্যান্ডস। দুই দিনে শেষ হওয়া ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে সমতায় সিরিজ শেষ করল ভারত। প্রথম দিনের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও রেকর্ড বইয়ে ঝড় তুলল এই ম্যাচ।
চার ইনিংস মিলিয়ে এই ম্যাচে খেলা হয়েছে স্রেফ ৬৪২ বল। বলের হিসাবে ফল আসা ম্যাচে ইতিহাসের সবচেয়ে ছোট টেস্ট এটি।
আগের রেকর্ডটিতেও আছে দক্ষিণ আফ্রিকার নাম। ১৯৩২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াদের টেস্ট স্থায়ী হয়েছিল ৬৫৬ বল। সেবার দক্ষিণ আফ্রিকা হেরেছিল ইনিংস ব্যবধানে।
৪৬৪
দুই দল মিলিয়ে ম্যাচের মোট রান এটি। দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে ফল আসা টেস্টে এর চেয়ে কম রান আর হয়নি। এর আগে সবচেয়ে কম ৬৫২ রান হয়েছিল ২০১৫ সালের নাগপুর টেস্টে। সেবারও জিতেছিল ভারত।
৬০.২২
দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১৭৬ রানের ১০৬ রানই করেন এইডেন মার্করাম, যা ৬০.২২ শতাংশ। পূর্ণাঙ্গ টেস্ট ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ শতাংশ রান এটি।
আগের সর্বোচ্চ ছিল হার্বি টেইলরের ৫৯.৮৯ শতাংশ। ১৯১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে প্রথম ইনিংসে দলের ১৮২ রানের মধ্যে ১০৯ রান করেছিলেন অধিনায়ক টেইলর।
৩
এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে দক্ষিণ আফ্রিকার ২০ উইকেটের সবগুলো নেন ভারতের পেসাররা। ভারতীয় পেসাররা এমন কিছু করে দেখালেন এই নিয়ে তৃতীয়বার। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই জোহান্সবার্গে ও ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে প্রতিপক্ষের ২০ উইকেট নিয়েছিলেন তারা।
১
কেপ টাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ টেস্ট খেলে প্রথম জয়ের স্বাদ পেল ভারত। এই মাঠে আগের ৬ টেস্টের ৪টিতে তারা হেরেছিল, ড্র হয়েছিল ২টি।
দক্ষিণ আফ্রিকায় পরে ব্যাটিং করে ভারতের প্রথম জয়ও এটি। আগের ৪ জয়ের সবগুলো ছিল আগে ব্যাটিং করে।
একই সঙ্গে উপমহাদেশের প্রথম দল হিসেবে নিউল্যান্ডসে টেস্ট ম্যাচ জিতল ভারত।
৩
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ৬১ রানে ৬ উইকেট নেন পেসার জাসপ্রিত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার মাটিতে এই নিয়ে তিনবার টেস্টে পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি, ভারতীয় কোনো বোলারের যা সর্বোচ্চ। তার সমান ৩ বার নিয়েছিলেন জাভাগাল শ্রীনাথও।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
