| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রতিদলে লেগ স্পিনার বাধ্যতামূলক চায় বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ৩০ ২২:১০:১৩
প্রতিদলে লেগ স্পিনার বাধ্যতামূলক চায় বিসিবি

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণের এবারের আসরে অংশ নেয় চারটি দল। প্রতিটি দলেই ছিল একজন করে লেগ স্পিনার। একটি ম্যাচে তাদেরকে একাদশে খেলানোর ব্যাপারেও নির্দেশনা ছিল বিসিবির পক্ষ থেকে। অংশগ্রহণকারী প্রতিটি দলে লেগ স্পিনার বাধ্যতামূলক করার কারণ ব্যাখ্যা করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। বিসিএলে লেগ স্পিনার হিসেবে উত্তরাঞ্চলে আমিনুল ইসলাম, দক্ষিণাঞ্চলে ওয়াসি সিদ্দিক, মধ্যাঞ্চলে জিহাদুল হক জিহাদ ও পূর্বাঞ্চলে মেহেদি হাসান সোহাগ ছিলেন স্কোয়াডে। যদিও কেউই নজর কাড়ার মতো পারফরম্যান্স করতে পারেননি।

হাবিবুল বাশার মনে করেন, লেগ স্পিনার তৈরি করা কঠিন কাজ। এজন্য তাদের পর্যাপ্ত ম্যাচ খেলার ব্যবস্থা করে দিতে হবে। তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একজন লেগ স্পিনারের খোঁজ করছি। আমি মনে করি, শুধু অনুশীলন করে লেগ স্পিনার তৈরি করা কঠিন। লেগ স্পিনার তৈরি করতে হলে ম্যাচ খেলাতে হবে। সেজন্য আমরা একটা ম্যাচে লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করেছিলাম। ’ তিনি আরও বলেন, ‘আমি কক্সবাজারে যে ম্যাচগুলো দেখেছি সেখানে আমার কাছে ভালোই মনে হয়েছে।

তাদের যদি খেলানোর সুযোগ দেই এবং যথাযথ ব্যবহার করি তাহলে ভালো করবে। লেগ স্পিনারদের বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করাটা খুব গুরুত্বপূর্ণ।’ লেগ স্পিনাররা নিয়মিত্ত সুযোগ পেলে ম্যাচে প্রভাব রাখতে পারবে বলে মনে করেন বাশার। বিসিবির এই নির্বাচক বলেন, ‘আমার মনে হয় তারা যদি নিয়মিত খেলার সুযোগ পায় তাহলে ম্যাচে প্রভাব ফেলতে পারে। তারা যদি নিয়মিত সুযোগ পায়, তাদেরকে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে দেখতে পারব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...