অস্ট্রেলিয়ার চেয়ে পাকিস্তান ভালো খেলেছে, হারের পর হাফিজ
অস্ট্রেলিয়ার মাটিতে প্রায় দুই দশক পর টেস্ট ম্যাচ জয়ের কাছাকাছি ছিল পাকিস্তান। একই সঙ্গে শান মাসুদের দলও হারায় সিরিজে সমতা আনার সুযোগ। ৭৯ রানে হেরে অজিদের কাছে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরেছে তারা। ম্যাচ চলাকালীন রেফারিদের দেওয়া বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এ নিয়ে হেরে যাওয়া ম্যাচকে দায়ী করেছেন পাকিস্তান দলের পরিচালক মোহাম্মদ হাফিজ। তিনি দাবি করেন যে পাকিস্তানের জয় "অনুপযুক্ত আম্পায়ারিং" এবং "রিভিউ প্রযুক্তির" কারণে অর্জিত হয়নি। কিন্তু অজিদের চেয়ে ভালো খেলেছে পাকিস্তান!
মেলবোর্নে আজ (শুক্রবার) দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের জয় পেতে দরকার ছিল ৩১৭ রান। লক্ষ্য তাড়ায় তারা যখন পাঁচ উইকেট হারায়, তখনও ৯৮ রানে পিছিয়ে ছিল। তবে ক্রিজে অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান থাকায় জয়ের আশা হারায়নি পাকিস্তান। পরে একপর্যায়ে প্যাট কামিন্সের বলে রিজওয়ানের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন ওঠে। ফিল্ড আম্পায়ার মাইকেল গগ নটআউট দিলে সিদ্ধান্ত বর্তায় ডিআরএস রিভিউয়ের হাতে। ভিডিওতে দেখা যায় পাকিস্তানি ব্যাটারের গ্লাভসের আরও ওপরে হাত ছুঁয়ে বলটি কিপারের হাতে ধরা পড়ে। কিন্তু রিভিউতে সেটি আউট বলে রায় দেওয়া হয়।
পরে থার্ড আম্পায়ারের সেই সিদ্ধান্ত মানতে না পেরে ফিল্ড আম্পায়ারের সঙ্গেও কথা বলতে দেখা যায় রিজওয়ানকে। এরপর পরবর্তী ১৮ রানে তাসের ঘরের মতো ধসে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। ১৮ রানে ৫ উইকেট হারিয়ে পাকিস্তান সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে। যার কারণে ম্যাচ শেষে সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও বর্তমান ডিরেক্টর হাফিজ আম্পায়ার ও ডিআরএস প্রযুক্তির ওপর তোপ দেগেছেন।
সংবাদ সম্মেলনে হাজির হয়ে তিনি বলেন, ‘দল হিসেবে আমরা কিছু ভুল করেছি, আমাদের উচিৎ ছিল বিষয়গুলো নিয়ে কথা বলা। একই সময়ে আমি বিশ্বাস করি অসামঞ্জস্য আম্পায়ারিং এবং প্রযুক্তির অভিশাপও ম্যাচের ফল বদলে দিয়েছে, নয়তো ভিন্ন কিছু হতে পারত।’
হাফিজ আরও বলেন, আমি রিজওয়ানের সঙ্গেও কথা বলেছি, সেই অনেক সৎ ব্যক্তি। সে মনে করে বলটি তার গ্লাভসের আশপাশে কোথাও লাগেনি। যা আমরাও ভিডিওতে দেখেছি, এখানে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের পক্ষে পর্যাপ্ত প্রমাণ দেখানোর সুযোগ থাকা উচিৎ। এটাই মনে করি আমি। আম্পায়ার যেখানে নট আউট দিয়েছেন এবং এখানে আউটের বিষয়ে স্পষ্ট কোনো প্রমাণও যেহেতু নেই, সে হিসেবে একই সিদ্ধান্ত রাখা যেত।’
পাকিস্তান তুলনামূলক ভালো খেলেছে দাবি করে সাবেক এই তারকা ব্যাটসম্যান বলেন, ‘দল হিসেবে আমরা তুলনামূলক ভালো খেলেছি। আমি এজন্য গর্বিত। এই ম্যাচে সম্ভাব্য সেরা উপায়ে সাহসের সঙ্গে আক্রমণে গেছে দল। এই ম্যাচের সারসংক্ষেপ করলে, ওই দলের (অস্ট্রেলিয়া) চেয়ে পাকিস্তান ভালো খেলেছে। আমাদের ব্যাটিং ইন্টেন্ট অনেক ভালো ছিল, বোলিংয়েও আমরা সঠিক জায়গায় বল ফেলেছি। তবে কিছু ভুলের কারণে আমাদের মাশুল দিতে হয়েছে। কিন্তু দল হিসেবে আমি বিশ্বাস করি অনেক ইতিবাচক দিক ছিল, যা জেতার জন্য যথেষ্ট। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ম্যাচ জিততে পারলাম না।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
