| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশে প্রশংসা করে যা বললেন, নিশাম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২৭ ২২:২১:২৩
বাংলাদেশে প্রশংসা করে যা বললেন, নিশাম

জিমি নিশাম একাই ৪৮ রান করলেও নিউজিল্যান্ড ১৩৪ রানের বেশি করতে পারেনি। বোঝাই যাচ্ছে বাংলাদেশের বোলাররা কিউইদের কতটা কোণঠাসা করেছে।

শেষ পর্যন্ত এই ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে জিতেছে। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয়ের গল্প।

এই পরাজয়ে নিজেদের ব্যর্থতা স্বীকার করে, আইকিউ ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক জিমি নিশাম বলেছেন: "আমাদের উইকেটের সময়টা ভালো ছিল না। বিশেষ করে যখনই আমি গতি পেয়েছি, উইকেট চলে গেছে। আমিও তাড়াতাড়ি আউট হয়েছি। এই ফলটি হজম করা কঠিন।

তবে বাংলাদেশকে কৃতিত্ব দিতে ভুল করেননি নিশাম। তিনি বলেন, ‘বাংলাদেশকে সম্পূর্ণ কৃতিত্ব দিতেই হবে। তারা ম্যাচের শুরু থেকেই খুবই প্যাশনেট ছিল। কিছু মোমেন্টামও পেয়েছে। আমাদের জন্য এটা আরেকটা দিন, যখন আরও ১৫-২০ রান বেশি করতে পারলে ম্যাচের চিত্রটা ভিন্ন হতে পারত। তবে তারা ভালো খেলেছে। জয়টা তাদের প্রাপ্য।’

নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের তৃতীয় ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টিতেও হার। নিউজিল্যান্ডের ব্যাটিং মুখ থুবড়ে পড়েছে দুই ম্যাচেই। কারণটা কী?

নিশাম বলেন, ‘প্রথমত, এখানে কন্ডিশনের বিষয়টি বিবেচনায় নিতে হবে। আপনারা দেখেছেন, বল বেশ ভালো রকম ঘুরেছে। বিশেষ করে আজকের প্রথম ৬ ওভারে এবং ওয়ানডের প্রথম ১০ ওভারে। যেটা সাধারণত নিউজিল্যান্ডে দেখা যায় না। এটা নিয়ে আমাদের কথা বলা দরকার।’

পরের অংশে এসে ফের বাংলাদেশের প্রশংসা করলেন কিউই অলরাউন্ডার। তিনি যোগ করেন, ‘আর দ্বিতীয় কথা হচ্ছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এমন ভালো মানের কিছু পেসার পেয়েছে, যাদের নিয়ে তারা ভরসা করতে পারে। ওরা যদি এভাবে উন্নতি করতে থাকে, ভবিষ্যতে বিদেশের মাটিতে না জেতার কোনো কারণ দেখি না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...