| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিপদে তিন আফগান ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২৬ ১২:২০:৪২
বিপদে তিন আফগান ক্রিকেটার

দেশের হয়ে খেলার চেয়ে নিজেদের ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেয়ায়, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, নাভিন উল হক এই তিন ক্রিকেটারকে নিষেধাজ্ঞা দিয়েছে। আফগান বোর্ড স্পষ্ট করেছে, আগামী ২ বছর এই তিন ক্রিকেটারকে কোনো ধরনের এনওসি (ছাড়পত্র) প্রদান করবে না তারা।

এসিবি থেকে পাওয়া বিবৃতি মতে জানা যায়, সম্প্রতি মুজিব, ফজল ও নাভিন– এই তিন ক্রিকেটার বোর্ডের কাছে আসন্ন কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে অনুরোধ করেছে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার বিষয়েও বোর্ডের কাছে অনুমতি চেয়েছে।

এসিবির বিবৃতিতে বলা হয়, 'তারা কেন্দ্রীয় চুক্তি স্বাক্ষর করছে না, কারণ আফগানিস্তানের হয়ে খেলার চেয়ে বাণিজ্যিক লিগগুলো খেলতে বেশি গুরুত্ব দিচ্ছে। যেটা কিনা একটা জাতীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়। আফগানিস্তান ক্রিকেট বোর্ড কিছু শৃঙ্খলাজনিত ব্যবস্থা নিতে যাচ্ছে এই খেলোয়াড়দের নিয়ে।'

আরও পড়ুন: বিদেশি লিগ খেলা নিয়ে কঠোর অবস্থানে বিসিবি

আফগানিস্তান ক্রিকেট বোর্ড এর আগে বিষয়টি তদন্তে একটি কমিটি নিয়োগ দিয়েছিল। এসিবির স্বার্থে সেরা পদক্ষেপটি নিতে বিষয়টি পুরোপুরি তদন্তের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি, কলকাতা নাইট রাইডার্স মুজিবকে দলে নিয়েছে। অস্ট্রেলিয়ায় চলমান বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়েও খেলছেন তিনি। নাভিন, লখনৌ সুপার জায়ান্টস-এর হয়ে আইপিএলে খেলবেন। ফারুকী সানরাইজার্স হায়দ্রাবাদের রিটেইন খেলোয়াড় হিসেবে আছেন। পাশাপাশি কিছুদিন আগে শেষ হওয়া আবুধাবি টি-টেন লিগেও খেলেছেন।

এই তিন ক্রিকেটার আফগানিস্তানের হয়ে বিশ্বকাপ খেলেছেন। যেখানে ১০ দলের মধ্যে ষষ্ঠ অবস্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে আফগানিস্তান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...