| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েক দিনের ব্যাবধানে আবারও বৃদ্ধি পেল ডলারের ডাম

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২৪ ১৯:১৯:১১
কয়েক দিনের ব্যাবধানে আবারও বৃদ্ধি পেল ডলারের ডাম

বড়দিনের উৎসবে দেশটির মুদ্রাবাজারে ব্যাপক ধাক্কা লাগে। খোলা বাজারে মার্কিন ডলারের দাম বেড়েছে। অনেকে বিদেশে যাওয়ায় এই মুদ্রার চাহিদা বেড়েছে। সে অনুযায়ী রোববার (২৪ ডিসেম্বর) প্রতি ডলারকে ১২৫ টাকার বেশি গুণ করতে হবে। এক সপ্তাহের ব্যবধানে তা বেড়েছে প্রায় আড়াই টাকা।

এদিন রাজধানীর গুলশান ও মতিঝিলের বিভিন্ন মানি এক্সচেঞ্জগুলো ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। এগুলোতে দেখা যায়, বাণিজ্যিক ব্যাংকে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা না পেয়ে অনেকেই ভিড় জমাচ্ছেন এক্সচেঞ্জে। এতে ডলারের চাহিদা বেড়ে গেছে। ফলে ইউএস মুদ্রাটির সরবরাহে টান পড়েছে।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) ডলারপ্রতি দর ১১৬ টাকা নির্ধারণ করে দিয়েছে। সেই হিসাবে, অন্তত ৯ টাকা বেশি মূল্যে তা বিক্রি হচ্ছে দেশের কার্ব মার্কেটে।

ব্যবসায়ীরা জানানা, এবিবি ও বাফেদার বেঁধে দেয়া দামে ডলার কেনা যাচ্ছে না। ফলে নির্ধারিত দরে বিক্রিও করতে পারছেন না তারা।

খোলাবাজারে বেশি দরে ডলার বিক্রি হচ্ছে। ফলে সেদিকেই ঝুঁকছেন প্রবাসী ও বিদেশফেরত ব্যক্তিরা। এতে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ইউএস মুদ্রার সংকট দেখা দিয়েছে। পাশাপাশি অন্যান্য কারেন্সিরও দাম বেড়েছে।

মতিঝিল কার্ব মার্কেটের বিক্রেতা মো. শাহজাহান আলী বলেন, এদিন ডলার কিনেছি ১২৪ টাকায়। আর বিক্রি করেছি ১২৫ টাকায়। মুদ্রাটির দর প্রতিদিনই বাড়ছে।

মূলত, চিকিৎসার জন্য প্রতি মাসে বিপুল সংখ্যক বাংলাদেশি বিদেশে যান। প্রচুর শিক্ষার্থী পড়াশোনার উদ্দেশে বাইরে গমন করেন। এছাড়া পর্যটনের জন্যও ভ্রমণপিপাসুরা বিশ্বের নানা প্রান্তে ছুটছেন। এসব গ্রাহক খোলাবাজার থেকে ডলার কিনেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...