| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

জাতীয় দলে কেউ গ্যরান্টেড নয়, বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২০ ২২:৩৬:১০
জাতীয় দলে কেউ গ্যরান্টেড নয়, বিসিবি

একই গ্রুপে দুটি ছবি। একদিকে সৌম্য সরকারের রানে ফেরা। অন্যদিকে লাগাতার ব্যর্থতার বৃত্তে আটকে থাকা লিটন দাস আউট হন মাত্র ৬ রান করে।

লিটন দাসের ব্যাটিং কৌশল, দক্ষতা ও শ্যুটিং দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। তার রেজাল্টও খারাপ না। এদিকে, শাহরিয়ার নাফীসের সাথে কম খেলায় (৬৫ ম্যাচে) ২০০০ রান করার কীর্তি অর্জন করেছিলেন।

যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম। তারপরও সময় ভাল যাচ্ছে না লিটন দাসেরও। এ স্টাইলিশ ব্যাটারেরও চলছে ভীষণ রান খরা। ২০ মাস কোনো সেঞ্চুরি নেই ওয়ানডেতে।

ম্যাচের হিসেবে ৩৯ ম্যাচ ধরে তিন অংকে পৌছাতে পারেননি লিটন দাস। ২০২২ সালের ফেব্রুয়ারি, আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে শেষ শতরান করেছিলেন। এরপর আর নামের পাশে সেঞ্চুরি নেই। তবে ৮ বার পঞ্চাশে পা রেখেছেন।

শেষ ফিফটি পুনেতে বিশ্বকাপে। ৬ ম্যাচ আগে; ভারতের বিপক্ষে, ৮২ বলে ৬৬। এরপর একবার ৪০ এর ঘরে পৌঁছলেও বাকি ৫ বারের ৪ বার সেট হয়ে ২২ থেকে ৩৬ এর মধ্যে আউট হয়েছেন। আর চলতি সিরিজের ২ ম্যাচে লিটনের সংগ্রহ ডানেডিনে ২২, আর আজ নেলসনে ৬।

অন্যতম নির্ভরযোগ্য পারফরমারের এ খারাপ ফর্ম চিন্তিত করে তুলেছে বোর্ড কর্তাদেরও। জাতীয় দলের ব্যবস্থাপক কমিটি প্রধান জালাল ইউনুসের কপালেও চিন্তার রেখা। মুখ ফুটে বলেও ফেললেন, ‘আমরা জানি লিটন কোয়লিটি প্লেয়ার। তার টেকনিক, স্কিল ও টেম্পরামেন্ট দারুন। সে আসলে ডিফারেন্ট ক্লাস পারফরমার। কিন্তু তার ব্যাট কথা বলছে না। একদম রান নেই। আমরা অপেক্ষা করছি তার ব্যাট থেকে ভাল ও বড় ইনিংস দেখার।’

ভাল খেলা যেমন দলে অবস্থান নিশ্চিত ও মজবুত করে, খারাপ খেলতে থাকলে অবস্থানও হয়ে পড়ে নড়বড়ে। লিটন দাসেরও কি তাই হতে পারে? তিনি যদি আগামীতেও নিজেকে খুঁজে না পান, অফ ফর্ম থেকে বেরিয়ে রান করতে না পারেন, তারপরও কি দলে থাকবেন?

এমন প্রশ্ন কারো কারো মনে উঁকি-ঝুকি দিচ্ছে। ক্রিকেট অপসের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে এ প্রশ্ন রাখা হলে তার সোজা জবাব, ‘জাতীয় দলে কারো অবস্থান স্থায়ী নয়। কেউ গ্যারান্টেড না। দীর্ঘদিন রান না করলে বিকল্প চিন্তা করবো।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...