| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আট বছর আগের পুরোনো স্মৃতি ফিরিয়ে আনলেন মোস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২০ ১৮:৩০:২০
আট বছর আগের পুরোনো স্মৃতি ফিরিয়ে আনলেন মোস্তাফিজ

আইপিএলে দল পেয়ে আট বছর আগের পুরনো স্মৃতি ফিরিয়ে আনলেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংস এই বাংলাদেশি ক্রিকেট তারকাকে দলে এনেছে বেস প্রাইস ২ কোটি টাকায়। ধোনি দলে যোগ দেওয়ার পর, ২০১৫ সালে মিরপুরে ঘটে যাওয়া ঘটনাটি আলোচনায় আসে।

২০১৫ সালে মিরপুরের মাঠে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে রান নেওয়ার সময় পিচের মধ্যে দাঁড়িয়ে থাকা মোস্তাফিজুরকে কনুই দিয়ে ধাক্কা মেরেছিলেন ধোনি। পিচের মধ্যেই ছিটকে পড়েছিলেন ফিজ। সেই সিরিজে ভারতীয় ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছিলেন মোস্তাফিজ। সেই ম্যাচে বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি, নিয়েছিলেন ৫ উইকেটও। ফিজের এমন বোলিংয়ে ধোনির মতো ঠান্ডা মাথার ক্রিকেটারও হয়তো নিজেকে সামলাতে পারেননি। এই ঘটনার জন্য ধোনির ৭৫ শতাংশ ও মোস্তাফিজুরের ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছিল।

বাংলাদেশের এই পেসারকে দলে নিয়ে সেই ম্যাচের কথা মনে করিয়ে দিয়েছে চেন্নাই। ধোনির সঙ্গে তার সেই ধাক্কাধাক্কির ভিডিও এক্স হ্যান্ডলে প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেই পোস্টের ক্যাপশনে চেন্নাই লেখে, ‘ফ্রম কলিশন টু কোয়ালিশন।’ যার বাংলা অর্থ, ‘ধাক্কাধাক্কি থেকে জোটে।’ চেন্নাইয়ের কথা থেকে পরিষ্কার, পুরনো কথা ভুলে একসঙ্গে খেলার বার্তা দিয়েছে তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...