| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

এশিয়া কাপের টুর্নামেন্ট সেরা বাংলাদেশের যে প্লেয়ার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১৭ ১৯:২১:৪১
এশিয়া কাপের টুর্নামেন্ট সেরা বাংলাদেশের যে প্লেয়ার

ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণরা। জুনিয়র টাইগাররা তাদের ইতিহাসে প্রথমবারের মতো বয়স গ্রুপ এশিয়া কাপ জিতেছে। সংযুক্ত আরব আমিরাতের মরুভূমি থেকে দেশে এত আনন্দ নিয়ে এসেছেন আশিকুর রহমান শিবলী, মারুফ মৃধারা। পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাট-বলে অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশ।

কখনো শিবলী, কখনো মারুফ আবার কখনো জীবন-রাব্বিরা ছিলেন বিজয়ের স্থপতি। তবে এতকিছুর মাঝেও দুর্দান্ত ছিলেন শিবলী। ব্যাট হাতে পুরো আসরেই আলো ছড়িয়েছেন এই ব্যাটার। ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৭ রানের সংক্ষিপ্ত ইনিংস বাদ দিলে এবারের এশিয়া কাপে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশের ওপেনার। ৫ ম্যাচের মধ্যে ছিল দুই সেঞ্চুরি এবং দুই হাফ-সেঞ্চুরি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জাপানের বিপক্ষে ৭১ রান করেছিলেন শিবলী।

এরপর আরব আমিরাতের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে করেছিলেন ৫৫ রান। ছিলেন অপরাজিত। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে তার ১১৬ রানের অপরাজিত ইনিংস বাংলাদেশকে দিয়েছিল জয়ের ভিত। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে খুব বেশি কিছু করা হয়নি শিবলীর। তবে ফাইনালে ঘটালেন রাজসিক প্রত্যাবর্তন। ১২৯ রানের ম্যারাথন এক ইনিংস খেলেছেন বাংলার এই তরুণ। পুরো আসরে শিবলী করেছেন ৩৭৮ রান। গড় স্কোর ৭৫.৬।

এমন তারকাকে ম্যান অব দ্য টুর্নামেন্টের খেতাব তুলে দিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি। চলতি বছরটাই অবশ্য বেশ দারুণ কাটছে যুব ক্রিকেটদলের উইকেটরক্ষকের জন্য। এবারের এশিয়া কাপে সেমিফাইনাল বাদ দিলে রান পেয়েছেন আর সব ম্যাচেই। গ্রুপপর্বে জাপানের বিপক্ষে ৫৫ রানের পর, আরব আমিরাতের বিপক্ষে খেলেছেন ৭১ রানের ইনিংস।

এরপর শ্রীলঙ্কার বিপক্ষে আসে ১১৬ রানের দারুণ এক নক। এর আগে নভেম্বরেই ইংল্যান্ডের বিপক্ষে ৬২ এবং ভারতের বিপক্ষে ১৩৫ রানের আরও দুটি ঝকঝকে ইনিংস খেলেছিলেন শিবলী। সবমিলিয়ে সময়টা যেন বাংলার এই তরুণ উইকেটরক্ষকের খুব ভাল যাচ্ছে, তা অনায়াসে বলা যায়। আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও শিবলীর কাছ থেকে নিশ্চয়ই এমন এক পারফরম্যান্স চাইবে বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...