| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ফাইনালে শুরুতেই দাবল জোড়া আঘাত বাংলাদেশের, সরাসরি খেলা দেখবেন যেভাবে-

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১৭ ১৬:১২:৪৪
ফাইনালে শুরুতেই দাবল জোড়া আঘাত বাংলাদেশের, সরাসরি খেলা দেখবেন যেভাবে-

অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের ফাইনালে উঠলেও কখনো শিরোপা স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। এবার সেই আক্ষেপ পূরণের মিশন নিয়ে মাঠে নেমেছে তরুণ টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের নির্ণায়ক ফাইনালে আশিকুর রহমান শিবলীর নিশ্ছিদ্র সেঞ্চুরিতে স্বাগতিকদের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেয় লাল-সবুজের প্রতিনিধি।

রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৮২ রান সংগ্রহ করে মাহফুজুর রহমান রাব্বীর দল। ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা ওপেনার শিবলী ১২৯ রান করেন। এছাড়া চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৬০ ও আরিফুল ইসলাম ৫০ রান করেন।

জবাবে আমিরাত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে।

এদিন ব্যাটিংয়ে নেমে কিছুটা ধীরে শুরু করেছিল বাংলাদেশের যুবারা। কিন্তু পঞ্চম ওভারের শেষ বলে জিশান আলমের উইকেট হারায় তারা। ১৫ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন জিশান। বাংলাদেশের সংগ্রহ তখন ১৪ রান। এরপর রিজওয়ানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১২৫ রান যোগ করেন শিবলী। রিজওয়ান ৬০ রান করে ফিরে গেলেও সাবলীল ব্যাটিংয়ে অবিচল ছিলেন শিবলী।

এরপর আরিফুল ইসলামকে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন তিনি। তৃতীয় উইকেটে তারা দুজনে মিলে ৮৬ রানের জুটি গড়েন। আক্রমণাত্বক ব্যাটিংয়ে ফিফটির দেখাও পেয়ে যান আরিফুল। তবে ৪০ বলে ৬ চারে ৫০ রানে থামে তার ইনিংস। এর মাঝে ১২৯ বলে আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটাও পেয়ে গেছেন শিবলী।

এবারের এশিয়া কাপে সেমিফাইনাল বাদ দিলে শিবলী রান পেয়েছেন আর সব ম্যাচেই। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে খেলেছেন ৭১ রানের ইনিংস। এরপর জাপানের বিপক্ষে ৫৫ রানের ইনিংস খেলার পর শ্রীলঙ্কার বিপক্ষে ১১৬ রানের দারুণ এক নক খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এরপর খানিক ধুঁকেছে বাংলাদেশ। আহরার আমিন এবং মোহাম্মদ শিহাব দুজনেই আউট হয়েছেন দ্রুত। তবে শেষদিকে দ্রুতগতির এক কার্যকরী ইনিংস উপহার দিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ১০ বলে ২১ রান করে দলের ইনিংসে রেখেছেন কার্যকরী ভূমিকা।

তবে একপ্রান্ত আগলে ধরে ব্যাট হাতে অবিচল ছিলেন শিবলী। নিজের ইনিংসটা টেনে নিয়েছেন ১২৯ পর্যন্ত। তার ১৪৯ বলের ইনিংসে ছিল ১২টি চার ও ১টি ছক্কার মার। তাতে বাংলাদেশও পেয়েছে ২৮২ রানের চ্যালেঞ্জিং পুঁজি।

সরাসরি খেলা দেখতে এখানে ক্লিক করুন-

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...