| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

ভারতের পরবর্তী রোহিত-কোহলি যারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১৭ ১১:৪৫:২০
ভারতের পরবর্তী রোহিত-কোহলি যারা

এক দিনের বিশ্বকাপের পর আবার ৫০ ওভারের ফরম্যাটে খেলতে নামছে ভারত। তবে সেই দলে বিরাট কোহলি, রোহিত শর্মারা থাকবেন না। বরং রিঙ্কু সিংহ, সাই সুদর্শন, তিলক বর্মাদের মতো তরুণ ক্রিকেটারদের উপরেই থাকছে ভারতের সম্মান রক্ষার দায়িত্ব। সাদা বলের ক্রিকেট থেকে আপাতত রোহিত, কোহলি বিশ্রাম নিয়েছেন। সেই জুতোয় কি পা গলাতে পারবেন রিঙ্কুরা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে সেই উত্তর পাওয়া গিয়েছে অধিনায়ক কেএল রাহুলের মুখ থেকে।

এই সিরিজ়‌ে রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন রাহুল। তিনি বলেছেন, “মনে হয় না খুব বেশি বদল করতে হবে। আমরা যে ভাবে এক দিনের ক্রিকেটে খেলি সে ভাবেই খেলব। অনেক নতুন মুখ রয়েছে। যদি আশা করেন ওরা মাঠে নেমে বিশ্বকাপের রোহিত, কোহলিদের মতো খেলবে তা হলে ভুল করবেন। ওদের সময় দিতে হবে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার। আমার তরফ থেকে কোনও চাপ নেই।” এ বার এক দিনের ক্রিকেটেও অভিষেক রিঙ্কুর? সিরিজ় শুরুর আগে উত্তর দিলেন অধিনায়ক রাহুল রাহুলের মতে, দক্ষিণ আফ্রিকার মতো কঠিন পরিবেশের সঙ্গেও তরুণ ক্রিকেটারেরা দ্রুত মানিয়ে নেবেন।

তিনি বলেছেন, “পিছনের দিকে না তাকিয়ে সামনে যেটা রয়েছে সেটায় মনোযোগ দিতে চাই। বিশ্বকাপে যা হয়েছে তা অতীত। এ বার সামনের সিরিজ়ের দিকে মন দিতে হবে। দক্ষিণ আফ্রিকায় সাফল্য পেতে গেলে কী করা দরকার তা নিয়ে ভাবতে হবে। আমরা সবাই সে দিকেই তাকিয়ে রয়েছি। সতীর্থদের উপরে আমার বিশ্বাস রয়েছে। আশা করি যা চাই সেটা ওরা পালন করবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...