| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিসিসিআই থেকে খারাপ খবর পেল কলকাতা নাইট রাইডার্স

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১৬ ২১:১৬:১৬
বিসিসিআই থেকে খারাপ খবর পেল কলকাতা নাইট রাইডার্স

আইপিএল নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার মনীশ পান্ডে একটি কঠিন নক খেলেন। বিসিসিআই তাকে বোলিং করতে নিষেধ করে। শনিবার আইপিএল দলগুলোর কাছে পাঠানো তালিকায় নিষিদ্ধ বোলারদের তালিকায় রয়েছে মনীশের নাম। এ ব্যাপারে বোর্ড ভুলভাবে চেতন সাকারিয়াকে ডেকেছে। ভুলবশত নামটি বাদ পড়েছে।

২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত কেকেআরের হয়ে খেলেছেন মণীশ। মিডল অর্ডারে ব্যাট করতেন। তবে সে ভাবে বল করতে দেখা যায়নি তাঁকে। কিন্তু পরের দিকে বিভিন্ন আইপিএল দলের হয়ে বল করেছেন। অলরাউন্ডারের ভূমিকা পালন করেছেন। কিন্তু বোর্ড তাঁকে নির্বাসিত করায় নিলামে কোনও দল মণীশকে নিলে তিনি বল করতে পারবেন না। ফলে নিলামে দাম কমেও যেতে পারে বলে মত অনেকের।

সমস্যা হয়েছিল চেতন সাকারিয়াকে নিয়ে। সৌরাষ্ট্রের এই ক্রিকেটার খেলতেন দিল্লি ক্যাপিটালস দলের হয়ে। এ বার তাঁকে ছেড়ে দিয়েছে দিল্লি। বোর্ডের পাঠানো বিবৃতিতে সেই চেতনের নাম ছিল ‘রিপোর্টেড বাট নট ব্যান্‌ড’ বিভাগে। অর্থাৎ যাঁদের বোলিং অ্যাকশনে সমস্যা রয়েছে, কিন্তু নির্বাসিত করা হয়নি।

পরে জানা যায়, বোর্ডের অনিচ্ছাকৃত ভুলের কারণেই এটা হয়েছে। সেই ভুল দ্রুত শুধরে নেওয়া হয়েছে। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার কর্তারা বোর্ডের কাছে আবেদন করেছিলেন। বোর্ড ভুল স্বীকার করেছে। জানা গিয়েছে, দক্ষিণাঞ্চলের চেতন নামের এক বোলারের বদলে ভুল করে সাকারিয়ার নাম লেখা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...