| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

র‍্যাঙ্কিংয়ে উন্নতি করে আইসিসি থেকে সুখবর পেলেন মিরাজ-শরিফুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১৩ ২২:৫০:৪০
র‍্যাঙ্কিংয়ে উন্নতি করে আইসিসি থেকে সুখবর পেলেন মিরাজ-শরিফুল

আইসিসি টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম।নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে দুর্দান্ত বোলিং করার জন্য মেহেদি মিরাজ ও নাঈম হাসানও পুরস্কার পেয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) আইসিসি তার সাপ্তাহিক আপডেট প্রকাশ করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে হারের পরও র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছে টাইগার বোলাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট নেন নাঈম। এর ফলে তিনি র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ উপরে উঠে ৪৪তম স্থানে উঠে এসেছেন।

এদিকে বোলিংয়ে দুই ধাপ এগিয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার অবস্থান এখন ২১ নম্বরে। মিরপুর টেস্টে মিরাজ দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৩ উইকেট।

তবে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন পেসার শরিফুল ইসলাম। মিরপুর টেস্টে শরিফুল দুই ইনিংস মিলিয়ে পেয়েছেন তিন উইকেট। তবে তিনি র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৮তম স্থানে। তবে আগের মতোই ১৪ নম্বরে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এদিকে নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল সাত ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠে এসেছে।

ব্যাটিংয়ে টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ৩ ধাপ পিছিয়ে ২২ নম্বরে নেমে গেছেন। মুশফিকের পাশাপাশি ব্যাটিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশকে টেস্টে প্রথমবারের মতো নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্ত'র। চার ধাপ পিছিয়ে টেস্টে তার বর্তমান র‍্যাঙ্কিং ৪৬তম। ব্যাটিংয়ে পিছিয়েছেন মুমিনুল হকও।

টেস্টে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। ব্যাটিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন কেইন উইলিয়ামসন, বোলিংয়ে রবিচন্দ্রন অশ্বিন এবং অলরাউন্ডারে রবীন্দ্র জাদেজা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...