| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সময় কমাতে নতুন নিয়ম চালু করলো আইসিসি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১৩ ২২:০৬:৪৩
সময় কমাতে নতুন নিয়ম চালু করলো আইসিসি

মঙ্গলবার টি-টোয়েন্টি ম্যাচে পরীক্ষা হিসেবে আইসিসির নতুন 'ঘড়ি' নিয়ম কার্যকর করা হয়েছে। আইসিসি এই নিয়ম চালু করতে চায় যাতে ম্যাচগুলো সময়মতো শেষ হয়।

আইসিসির নতুন নিয়ম শুরু হয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে। মঙ্গলবার টি-টোয়েন্টি ম্যাচে শুরু হয়েছে আইসিসির 'ঘড়ি' নিয়ম। আইসিসি এই নিয়ম চালু করতে চায় যাতে ম্যাচগুলো সময়মতো শেষ হয়।

আইসিসি-র স্টপ ক্লক নিয়মের ফলে দু’টি ওভারের মাঝে ফিল্ডিং দল ৬০ সেকেন্ড সময় পাবেন তৈরি হওয়ার জন্য। যদি কোনও দল একটি ম্যাচে তিন বার দেরি করে, তাহলে পেনাল্টি হিসাবে ব্যাটিং দলকে পাঁচ রান উপহার দেওয়া হবে। আইসিসি-র জেনেরাল ক্রিকেট ম্যানেজার ওয়াসিম খান বলেন, “কী ভাবে দ্রুত ম্যাচ শেষ করা যায় সেই দিকে নজর দিয়েছি আমরা। সাদা বলের ক্রিকেটে এই স্টপ ক্লক নিয়ম চালু করা হচ্ছে। ২০২২ সাল থেকে ফিল্ডিং দল দেরি করলে ৩০ গজের মধ্যে এক জন ফিল্ডার বাড়তি রাখতে হয়। এই নিয়মের পর স্টপ ক্লকের নিয়ম আনা হচ্ছে।”

একটি এক দিনের ম্যাচ শেষ হতে আট থেকে সাড়ে আট ঘণ্টা সময় লাগে। একটি টি-টোয়েন্টি ম্যাচ শেষ হতে লাগে সাড়ে চার ঘণ্টা। কিন্তু বিভিন্ন সময় দেখা গিয়েছে যে, বাড়তি সময় প্রয়োজন হয়েছে। সময় পার হয়ে গেলেও খেলা শেষ হয়নি। ৫৯টি আন্তর্জাতিক ম্যাচে ‘স্টপ ক্লক’ নিয়ম ট্রায়াল হিসাবে ব্যবহার করা হবে। এই ডিসেম্বর থেকে পরের বছর এপ্রিল পর্যন্ত বিভিন্ন ম্যাচে এই স্টপ ক্লকের নিয়ম থাকবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...