| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

খেলার ১ দিন আগে একাদশ ফাঁস করলো পিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১৩ ১৬:২০:৪৬
খেলার ১ দিন আগে একাদশ ফাঁস করলো পিসিবি

বিশ্বকাপে ব্যর্থতার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে পাকিস্তান। টেস্ট ফরম্যাট নিয়েই মাঠে নামছে তারা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) তিন ম্যাচ অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে দুই দল। সেই ম্যাচের একদিন আগে, শান মাসুদের দল পার্থ টেস্টের জন্য একাদশ ঘোষণা করে।পাকিস্তানের মতো আজিরাও তাদের একাদশ ঘোষণা করে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে শান মাসুদের যাত্রা শুরু হয়। ঘোষিত একাদশে কোনো সুযোগ পাননি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। তার পরিবর্তে একাদশে আছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করা সরফরাজ আহমেদ।

পেস বিভাগে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে রয়েছে দুই অভিষিক্ত পেসার আমের জামাল ও খুররম শাহজাদ। এদিকে, অস্ট্রেলিয়ার একাদশে নেই বড় কোনো চমক। অনুমিত একাদশ নিয়েই মাঠে নামছেন তারা। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ অজি স্পিনার নাথান লায়ন।

পাকিস্তান একাদশ

ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, সরফরাজ আহমেদ, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল ও খুররম শেহজাদ।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...