| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের একাদশ নিয়ে যে ধারণা দিলেন আশরাফুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১৩ ১৪:৪৫:৪৮
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের একাদশ নিয়ে যে ধারণা দিলেন আশরাফুল

আর কয়েকদিন পর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে ইতিমধ্যেই টাইগাররা। নিউজিল্যান্ডের আবহাওয়া বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ এবং উইকেটও টাইগার ব্যাটসম্যানদের জন্য কঠিন পরীক্ষা হবে। নিউজিল্যান্ডের উইকেটে পেসাররা বেশি সমর্থন পাবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

বুধবার (১৩ ডিসেম্বর) এক অনুষ্ঠানে মিরপুরের উইকেটসহ সাম্প্রতিক বিষয়াদি নিয়ে কথা বলেন আশরাফুল। নিউজিল্যান্ডে কেমন উইকেটে খেলতে হতে পারে টাইগারদের এমন প্রশ্নের জবাবে সাবেক অধিনায়ক বলেন, ওই দেশে নভেম্বর-ডিসেম্বরে অনেক ঠান্ডা থাকে। উইকেটে প্রচুর বাউন্স হবে। তাদের উইকেট স্পন্সি বাউন্সের মতো। তাদের উইকেটে বল পড়ে একটু টেনিস বলের মতো বাউন্স হয়।

আশরাফুল মনে করেন, নিউজিল্যান্ড তাদের একাদশে অধিক পেসার নিয়েই মাঠে নামবে। তিনি বলেন, নিউজিল্যান্ড চারটা পেসার তো খেলাবেই। এমনকি পাঁচটা পেসারও খেলাতে পারে। গত চার-পাঁচ বছর আমাদের পেস ইউনিটটা ভালো ছিল। তাসকিন-এবাদতরা থাকাকালীন আমাদের পেস ইউনিটটা ভালো ছিল। সর্বশেষ সিরিজটা জিততে না পারলেও বোলাররা ভালো বল করেছিল। এবারও বোলারদের দিকে তাকিয়ে থাকতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...