| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

মাহমুদউল্লাহকে নিয়ে টি-টোয়েন্টিতে বিসিবির নতুন ভাবনা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১২ ১৬:২৭:২৫
মাহমুদউল্লাহকে নিয়ে টি-টোয়েন্টিতে বিসিবির নতুন ভাবনা

অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ সর্বশেষ ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এরপর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তাকে লাল ও সবুজ জার্সিতে দেখা যায়নি। চলতি বছরের শুরু থেকেই অবশ্য ওয়ানডে ক্রিকেটে উপেক্ষিত মাহমুদউল্লাহ। এরপর বিশ্বকাপের প্রাক্কালে দলে অন্তর্ভুক্ত হন তিনি।

ভারতের বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ গোলদাতাও মাহমুদুল্লাহ। যে কারণে আবারও আলোচনা শুরু হয়েছে- ভবিষ্যতে তাকে টি-টোয়েন্টি ক্রিকেটে দেখা যাবে কি না। কারণ আগামী বছর ২০ ওভারের বিশ্বকাপ হবে। আজ (মঙ্গলবার) বিসিবির ক্রিকেট অপারেশন্সের সভাপতি জালাল ইউনুসকে মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি ভবিষ্যত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল।

জবাবে তিনি জানান, ‘এটা বেইজড অন পারফরম্যান্স, যদি সে পারফর্ম করতে পারে অবশ্যই টি-টোয়েন্টিতে থাকবে। সিলেক্টর ও কোচরা আছে, অবশ্যই তারা ওর পারফরম্যান্স মনিটর করবে। মাঠের পারফরম্যান্স যদি তার পক্ষে বলে তাহলে কেন নয়, অবশ্যই সে ফিরবে।’

এদিকে চলতি মাসেই বিসিবির দুই নির্বাচকের মেয়াদ শেষ হচ্ছে। এরপর তারা নতুন করে আবারও ফিরবেন কি না এমন প্রশ্নে জালালের জবাব, ‘৩০ ডিসেম্বর পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি আছে। আমরা আলাপ-আলোচনা করছি, এটা নিয়ে বোর্ডে ডিসিশন হবে একটা। আমরা অপেক্ষা করছি নিজেদের মধ্যে কোনো কিছু একটা ঠিক হলে আপনাদের জানিয়ে দেব।’

যারা এখন আছে তারাই কি থাকবেন নাকি নতুন কেউ আসবে এমন প্রশ্নে জালাল বললেন, ‘এই সময়ে বলা ঠিক হবে না, কারণ এই সিদ্ধান্ত বোর্ড থেকে আসতে হবে।’

বাংলাদেশ জাতীয় দল বর্তমানে নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশটিতে অবস্থান করছে। চোটের কারণে সিরিজ দুটিতে নেই মাহমুদউল্লাহ। এরপর জাতীয় দলের ব্যস্ত সূচি শুরু হতে সময় লাগবে। তবে এর ভেতরই বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএল দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের পারফরম্যান্স দেখানোর সুযোগ পাবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...